চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় যুদ্ধবিমান ভূপাতিত, বিদ্রােহীদের হাতে পাইলট বন্দী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ার সেনবাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামপন্থী বিদ্রোহীরা। দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের দক্ষিণে মঙ্গলবার বিমানটি ভূপাতিত করা পর বিমানের পাইলটকে জীবিত অবস্থায় বন্দি করে রেখেছে বিদ্রোহীরা। সিরিয়ার বিরোধীপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা।

এই আলেপ্পোতে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহীরা। গত মাসে হামা প্রদেশ গুলি করে আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল বিরোধীরা।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, মঙ্গলবার মিসাইলের আঘাতে সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এসময় বিমানের পাইলটকে বন্দি করা হয়েছে।

বিমানের পাইলটের ভাগ্যে কী ঘটেছে এবং বিমানটি সিরিয়ার না রাশিয়ার তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লন্ডনভিত্তিক দা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্ট আলেপ্পোর তালাত আল-ইসে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সংগঠনটি আরো জানায়, বিমানটিতে আগুন লেগে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ ঘিরে রয়েছে বিদ্রোহীরা।

Reneta

গত ২৭ ফেব্রুয়ারি থেকে সরকার ও বিরোধীদের মধ্যে চলমান যুদ্ধবিরতিতে অংশ নিচ্ছে না নুসরা ফ্রন্ট। তালাত আল-ইসে শহর সরকার অনুগতদের বিরুদ্ধে গত শুক্রবারও হামলা চালিয়ে ছিল নুসরা ফ্রন্ট ও তার মিত্ররা।

এ স্থানে আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহীদের ওপর ভারী গোলাবর্ষণ করছে সিরীয় ও রাশিয়ার জঙ্গিবিমান।

জাতিসংঘের হিসেব মতে, গত পাঁচ বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে। আহত ও দেশ ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়াসিরিয়া সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT