সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা

সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি এলাকায় মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্ব-ভূমধ্যসাগরের একটি নৌ ঘাঁটি থেকে সিরিয়ার শায়ারাত বিমান ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৫০টি টমাহ্যক ক্রুস মিসাইল নিক্ষেপ করা হয়।
গত মঙ্গলবার দেশটিতে চালানো এক রাসায়নিক হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে পেন্টাগণের বরাত দিয়ে বিবিসি জানায়।
বিদ্রোহী-নিয়ন্ত্রিত কিদলিব শহরে মঙ্গলবারের রাসায়নিক হামলায় বহু মানুষ হতাহত হয়। ওই হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাশার আল-আসাদকে দায়ী করেন। এর ফলে সিরিয়ার নেতৃত্বের বিরুদ্ধে ‘যেকোন কিছু হতে পারে’ বলে তিনি সতর্ক করেন।
এছাড়া বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ভবিষ্যত সিরিয়ায় বাশার আল-আসাদের কোন ভূমিকা থাকবে না। তার এই মন্তব্য ট্রাম্প প্রশাসনের হঠাৎ করে কৌশল পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






