সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়দার সঙ্গে যুক্ত খোরাসান গ্রুপের শীর্ষ নেতা সানাফি আল-নাসর মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন।
সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন এবং গ্রুপটির সামাজিক যোগাযোগ মাধ্যমও।
সৌদি নাগরিক সানাফি আল- নাসর আল কায়েদার প্রধান অর্থ কর্মকর্তাও ছিলেন। তিনি আফগানিস্তান, পাকিস্তান এবং ইরান সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন।
তার মৃত্যুকে আল কায়েদা গ্রুপের উপর বড় আঘাত হিসেবে দাবি করেছে পেন্টাগন।
মধ্যপ্রাচ্যে জঙ্গিদের জড়ো করায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো আল-নাসরের। এ নিয়ে গত চার মাসে আল-কায়দার ৫ শীর্ষস্থানীয় নেতার মৃত্যু হলো।







