আন্তর্জাতিক

সিরিয়ায় বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ

সিরিয়ায় বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের দমনে সরকারি বাহিনী হেলিকপ্টার থেকে যে ব্যারেল বোমা নিক্ষেপ করছে তাতে বিষাক্ত ক্লোরিন গ্যাস আছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস’।

তারা জানিয়েছে, বিদ্রোহীদের দখলে থাকা ইদলিব প্রদেশে ওই বিষাক্ত রাসায়নিক হামলায় এক শিশু নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধে আন্তর্জাতিক একটি সংস্থা সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলা তদন্তের ঘোষণা দেয়ার একদিন পরই ওই হামলার ঘটনা ঘটে।

বিষয়:সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…