উত্তর সিরিয়ায় কুর্দি অবস্থানের ওপর তুরস্কের বিমান বাহিনীর বিমান হামলার পর সেখানকার স্থলভাগে আক্রমণ শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী।
দেশটির সেনাবাহিনীর আর্টিলারি ট্যাংক ও সাঁজোয়া বহরসহ ভারি অস্ত্রশস্ত্র নিয়ে এ আক্রমণ শুরু করা হয়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দাবি, সিরিয়ার শরণার্থীদের নিরাপদ অঞ্চল গড়তে কুর্দিদের দখলে থাকা অঞ্চল নিয়ন্ত্রণমুক্ত করতেই এ অভিযান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপের মাধ্যমে উত্তর সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একদিন পরই এ হামলার শুরু হয়।
তুরস্কের বিমান এবং স্থল হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিতে সিরিয়ার সীমান্ত শহর রাস আল আয়ানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।








