চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় ত্রাণবাহী ট্রাকবহরে বিমান হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

সিরিয়ার আলেপ্পোর কাছে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাকবহরে বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। সিরিয়ার সামরিক বাহিনী যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই হামলা হয়।

উর্ম আল-কুবরা এলাকায় ওই হামলায় বহরের ৩১টি ট্রাকের মধ্যে ১৮টি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে জাতিসংঘ।

সিরিয়া বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দি মিসতুরা এই হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, অনেক আলোচনা আর অনুমতির ফসল ত্রাণবাহী ওই ট্রাক বহরটি। আর তাই এ হামলা অত্যন্ত দুঃখজনক।

Banglabid

তবে হামলাটি বিমান হামলা কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহত ১২ জনের মধ্যে ত্রাণকর্মী ও ট্রাক ড্রাইভার রয়েছে। হামলার জন্য তারা সিরীয় অথবা রুশ বিমানকে দায়ী করেছে।

সিরিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, ট্রাকবহরটি আলেপ্পো থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছিল।

Reneta

দেশটির পূর্বাঞ্চলীয় দেইড় আল জৌর শহরে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান
হামলায় কমপক্ষে ৬২ জন সিরীয় সেনা নিহত হওয়ার পর যুদ্ধবিরতি থেকে সরে আসে সিরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন জয়

পরবর্তী

‘ভালো কিছু’ করতে নিরবের বলিউড যাত্রা

পরবর্তী

‘ভালো কিছু’ করতে নিরবের বলিউড যাত্রা

জাপানে মিলল ২৩ হাজার বছরের পুরনো বড়শি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT