আন্তর্জাতিক

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪৬

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪৬

সিরিয়ায় দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। হোমস শহরে চালানো ওই হামলায় আহত হয়েছে আরো অনেকেই।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায় রোববারের ওই হামলায় বহু হতাহত হয়েছে।

আল-জাজিরা ৪২ জন নিহতের কথা নিশ্চিত করলেও সিরিয়ান অবজারবেটরি ফর হিউম্যান রাইটস এ সংখ্যা ৪৬ বলে উল্লেখ করেছে।

নিহতদের মধ্যে ২৮ জনই বেসামরিক নাগরিক বলেও জানায় মানবাধিকার সংস্থাটি।

সিরিয়ার সরকারি বাহিনী হোমস শহর দখল করার সপ্তাহখানেকের মাথায় এই ঘটনা ঘটলো।

গত পাঁচ বছরের গৃহযুদ্ধে সিরিয়া আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। দেশ ছাড়া হয়েছে লাখ লাখ মানুষ।

বিষয়:সিরিয়া সিরিয়া-রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…