চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় আইএস এর হামলায় কুর্দি যোদ্ধাসহ ৩৮ জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

মঙ্গলবার ‍হাস্সাকে প্রদেশের শাদ্দাদি শহরের রাজম-আল-সালিবি এলাকায় সিরিয়া ও ইরাকের শরণার্থীদের অস্থায়ী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।

এছাড়াও নিকটবর্তী একটি চেকপোস্টে সিরিয়ার ডেমোক্রেটিক বাহিনীর (এসডিএফ) সঙ্গেও আইএস জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলার ঘটনাকে আইএস শাদ্দাদিতে ‘মুরতাদদের’ বিরুদ্ধে নির্ধারিত হামলার অংশ বলে দাবি করেছে।

যুক্তরাজ্য ভিত্তিক দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে বিবিসি জানায়, মঙ্গলবার কমপক্ষে ৫ জন আত্মঘাতী বোমা বহনকারী জঙ্গি ওই শরণার্থী ক্যাম্পের ভিতরে এবং বাইরে বিস্ফোরণ ঘটায়।

এই আত্মঘাতী হামলা এবং পরবর্তী সহিংসতায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৩ জন বেসামরিক লোক রয়েছে বলে তারা জানায়।

এসডিএফ যোদ্ধাদের একটি অংশ

অন্যদিকে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এই হামলায় ৩০ জনের বেশি লোক নিহত এবং ৩৪ জনের মতো আহত হয়েছে। তবে সেখানে কোন আত্মঘাতী বোমা হামলা হয়েছে কি না তা তারা নিশ্চিত করেনি।

সিরিয়ার এই অংশে যুক্তরাষ্ট্র এবং সিরিয়া সরকার সমর্থিত এসডিএফ’র কুর্দি যোদ্ধা ও সৌদি যোদ্ধাদের চাপের মধ্যদিয়ে যাচ্ছে আইএস।

এসডিএফ হাস্সাকের বেশিরভাগ এলাকা থেকে আইএস জঙ্গিদের বিতারিত করেছে এবং এইএসএর কৌশলগত গুরুত্বপূর্ণ খিলাফত তাবকা দখলের দ্বারপ্রান্তে পৌঁছেছে এসডিএফ।

২০১৪ সালে দখল নেয়া এই ঘাটি শীঘ্রই দখলমুক্ত ঘোষণা করা হবে বলে জানা গেছে।

ট্যাগ: আইএসসিরিয়ায় হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আওয়ামী লীগ এখন দেশ ছেড়ে পালানোর জন্য তৈরি হচ্ছে: খালেদা জিয়া

পরবর্তী

এখনই আত্মসমর্পণে নারাজ অ্যাটলেটিকো

পরবর্তী

এখনই আত্মসমর্পণে নারাজ অ্যাটলেটিকো

নতুন সংবিধান তৈরির প্রস্তাবে আবারো উত্তাল ভেনেজুয়েলা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT