জঙ্গি সংগঠন আইএস সিরিয়ার হোম প্রদেশের কেন্দ্রীয় শহর মাহিন নিজেদের দখলে নিয়েছে।
সিরিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থার পর্যবেক্ষক জানায়, শনিবার আইএস দুটি শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। সিরিয়ার খ্রিস্টান অধ্যুষিত এলাকা সাদাদ এর কাছে সরকারি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এই জঙ্গি বাহিনীর।
মাহিন ও সাদাদ শহরে হওয়া সংঘর্ষের পর আইএস এখন সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে সংযোগকারী প্রধান সড়কের ২০ কি.মি. (১৩ মাইল) এর ভিতরে চলে এসেছে।






