সিরিয়ার আদলে নিজ দেশে আইএস’র ওপর হামলার পরিকল্পনা করছে ইরাক। এক্ষেত্রে রাশিয়া-সিরিয়া-ইরান জোটের সঙ্গে একত্রে কাজ করার কথা জানিয়েছে দেশটি।
তবে সিরিযার মতো ইরাকে রাশিয়া বিমান হামলার সুযোগ থাকছেনা। এই জোট হবে শুধু মাত্র গোয়েন্দা তথ্য বিনিময় ভিত্তিক।
ইরাকি পার্লামেন্টরি এন্ড ডিফেন্স কমিটির প্রধান হাকিম আল জাামিল এমপি রয়টার্সকে এ খবর নিশ্চিত করেন। আসন্ন অভিযানের জন্য ইরাকি বিমান বাহিনীকে প্রস্তুত থাকার কথাও বলেছেন।
তবে এই হামলা কী ধরনের হতে পারে তা খোলাসা না করলেও আইএস প্রধান আবু বকর আল বাগদাদীকে উদ্দেশ্য করেই করা হবে বলে তিনি জানিয়েছেন।
তবে আইএস প্রধান সম্পর্কে সঠিক সংবাদ এখনও গোয়েন্দাদের হাতে বলে স্বীকার করেছেন তিনি। আসন্ন হামলা পরিকল্পনার জন্য দুজন রুশ জেনারেল এখন বাগদাদে অবস্থান করছে বলেও জানা গেছে।






