চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের স্বপ্ন বুনে পাকিস্তান গেল টাইগাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাতে বাংলাদেশ বিমানের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে লাহোরের উদ্দেশে দেশ ছাড়েন মাহমুদউল্লাহ-তামিমরা।

বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বুধবার রাত ৮টায়। ক্রিকেটারদের পাকিস্তানে পৌঁছানোর কথা স্থানীয় সময় রাত ১০.৩০ মিনিটে। বিমানের ভাড়া করা চার্টার্ড ফ্লাইটেই ২৮ জানুয়ারি দেশে ফিরবেন সৌম্য-লিটনরা।

পৌঁছে বৃহস্পতিবার একদিনের প্রস্তুতি পর্ব সারবে টিম টাইগার্স। শুক্রবারই নেমে পড়বে ব্যাট-বলের লড়াইয়ে। সিরিজের তিন ম্যাচই লাহোরে- ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

বাংলাদেশ দল পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজের সফরটি করবে তিন দফায়। শুরুতে তিন টি-টুয়েন্টি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ও এপ্রিলে আরেকটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে দেশটিতে যাবে ক্রিকেটাররা।

২০১৬ বিশ্বকাপে শেষ দেখা। দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। দুদলের সবশেষ তিন দেখায় দুটিতে জেতা লাল-সবুজের দল সিরিজ জিতে ফেরার স্বপ্ন বুনছে।

বাংলাদেশ টেবিলের নয়ে, পাকিস্তান অবশ্য আইসিসির টি-টুয়েন্টি টেবিলের শীর্ষে। যদিও ছোট সংস্করণের ক্রিকেটে ভালো সময় কাটছে না তাদের। রেজাল্ট আসা শেষ ৯ ম্যাচে জয় কেবল একটি, পিঠে পাকিস্তান হেরেছে ৮টিতে।

Reneta

কিছুদিন আগে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে দলটি, পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে থাকা শ্রীলঙ্কার তরুণ এক দলের বিপক্ষে। লঙ্কানরা আছে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক উপরের ঘরেই। সাম্প্রতিক সময়ে যাদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা।

যাওয়ার আগেরদিন টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ আশা দিয়েছেন ভালো কিছু প্রদর্শনের। চোখ সিরিজ জয়ে।

‘আমরা নয় নম্বরে, ওরা এক নম্বরে। টি-টুয়েন্টিতে তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি, শেষ কয়েকটি সিরিজে, আমি খুব আশাবাদী যে ভালো কিছু ম্যাচ উপহার দিতে পারব। আমরা সিরিজ জেতার চেষ্টা করব।’

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিস গিবসনবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোনমের পর ধানুশের নায়িকা সারা?

পরবর্তী

৮ হাজার ২শ’ ৩৮ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

পরবর্তী
ঋণখেলাপি-জামাই আদর

৮ হাজার ২শ’ ৩৮ ঋণ খেলাপির তালিকা প্রকাশ

দেশে করদাতার সংখ্যা ৪৬ লাখ ৯৪ জন: অর্থমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT