বিলাল আসিফের অলরাউন্ড নৈপূণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো পাকিস্তান। হারারেতে তৃতীয় ওয়ানডেতে আযহার বাহিনী সাত উইকেট স্বাগতিক জিম্বাবুয়েকে।
টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাটিংয়ে দুরন্ত সূচনায় করেছিলো জিম্বাবুয়ে। প্রথম উইকেটে ৮৯ রানের জুটি করেন চামু চিবাবা ও রিচমন্ড মুতুমবামি।
চিবাবা ৪৮ রান করে বিলাল আসিফের প্রথম শিকারে পরিণত হয়। বিলাল আসিফ ও ইমাদ ওয়াসিমের ঘূর্ণিতে স্বাগতিকরা পরের নয়টি উইকেট হারায় মাত্র ৭২ রানে।
আরেক স্পিনার ইমাদ ওয়াসিম তিনটি ও মোহাম্মদ ইরফান এবং শোয়েব মালিক একটি করে উইকেট নেয়। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন রিচমন্ড মুতুমবামি।
জবাবে বিলাল আসিফ ও আহমেদ শেহজাদের ৫৮ রানের উদ্বোধনী জুটিতে ভর করে তিন উইকেট হারিয়ে ৯৬ বল বাকী রেখে সহজেই জয় পায় পাকিস্তান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ করে রান করেন বিলাল আসিফ ও শোয়েব মালিক। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিলাল আসিফ ও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন শোয়েব মালিক।






