চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিততে বাংলাদেশের চাই ২৩৬ রান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রামে ঘাসের উইকেটের চ্যালেঞ্জে ব্যাট করতে নেমে অন্যদের যাওয়া-আসার মিছিলে ব্যতিক্রম একজন-জানিথ লিয়ানাগে। ছয় নম্বরে যখন ব্যাট করতে নামলেন তখন দুইশ ছুঁতে পারবে কিনা শ্রীলঙ্কা; সে শঙ্কা। কিন্তু স্রোতের বিপরীতে ছুটে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন ২৩৫ রানের মাঝারি পুঁজি। 

বোলারদের দলগত নৈপুণ্যে প্রতিপক্ষকে আড়াইশর মধ্যে আটকে রেখেছে বাংলাদেশ। দিনের আলো আর ঘাসের উইকেটের চ্যালেঞ্জ টপকে ২৩৬ রান করতে পারলেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে বাংলাদেশের।

১০২ বলে ১১টি চার ও দুটি ছয়ে ১০১ রানে অপরাজিত থাকেন লিয়ানাগে। ৫০ ওভারে ২৩৫ রান তোলে শ্রীলঙ্কা।

১৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে পথ দেখান লিয়ানাগে। মহেশ ঠিকশানার অবদানও কম নয়। নিজে বোলার হয়েও অষ্টম উইকেট ‍জুটিতে ৬০ রান যোগ করেন। ৪০ বলের দীর্ঘ ইনিংসে মাত্র ১৫ রান করলেও লঙ্কান ইনিংসের সবচেয়ে বড় জুটি ওটিই।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ।  ১১তম ওভারের দ্বিতীয় সফরকারীদের তৃতীয় উইকেট তোলেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই সাফল্য পান এ বাঁহাতি পেসার। সিরিজ জয়ের মিশনে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকালে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে ১-১এ সমতায় দুদল। শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

Reneta

শরিফুল ইসলামের প্রথম ওভারে এক রান তোলেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। পরের ওভারে বল হাতে তোলেন আরেক পেসার তাসকিন আহমেদ। ফুললেংথের বল, ডিফেন্ড করতে গিয়ে মিস করে করেন নিশাঙ্কা। তাতে ১ রানের মাথায় এলবিডব্লু হয়ে ফেরেন তিনি।

পরের ওভারে আরেক ওপেনার আভিষ্কা ফের্নান্দোকেও সাজঘরে পাঠালেন তাসকিন। অফ স্টাম্পের বাইরে থেকে কিছুটা বেরিয়ে যাওয়া বলে কট বিহাইন্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে ৪ রান।

১১তম ওভারে শরীফুলের জায়গায় আসেন মোস্তাফিজ। দলে ফেরা মোস্তাফিজ সফল প্রথম ওভারেই। সাদিরা সামারাবিক্রমাকে ব্যক্তিগত ১৪ রানে ফেরান দ্য ফিজ।

২৯ রান করে রিশাদের বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে ক্যাচ জমা করেন কুশল। মোস্তাফিজ দ্বিতীয় শিকারের দেখা পান চারিথ আশালঙ্কাকে আউট করে। ৪৬ বলে ৫টি চারে ৩৭ রান করেন এ লঙ্কান।

১১৭ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। মেহেদী হাসান মিরাজ দ্রুত দুটি উইকেট নিয়ে কোনঠাসা করেন দেন শ্রীলঙ্কাকে। সেখান থেকে লিয়ানাগের লড়াইয়ে আড়াইশর কাছে যেতে পারে তারা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামতৃতীয় ওয়ানডেবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনার নীল জার্সি পরে খেলার কারণ টুখেল বোঝেন, কিছু জানেন না স্কালোনি

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে আত্মবিশ্বাসী স্কালোনি

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে সচিবালয়ের পথে শিক্ষার্থীরা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT