চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের মিশনে টাইগারদের ছোট পুঁজি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ পূর্বাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জয়ের আনন্দে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার প্লেতে রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও তিন ব্যাটারকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর কেউই গড়তে পারেননি বড় জুটি। নিয়মিত বিরতিতে উইকেট পতনে সফরকারীরা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সিরিজ জয়ের মিশনে তাই খেতে হয়েছে বড় হোঁচট। কিউইদের মাত্র ১১১ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি লাল-সবুজের দল।

রোববার মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ নিয়মিত উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায়।

টিম সাউদির করা প্রথম ওভারের তৃতীয় বলে মিড অফের উপর দিয়ে চার মারেন সৌম্য। পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ৪ রানে তিনি ড্রেসিংরুমে ফেরেন।

Banglabid

থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ শান্ত। ১৩ বলে ৪টি চারে ১৭ রানে তিনি অ্যাডাম মিলনের বলে ফিন অ্যালেনের তালুবন্দি হন।

পাওয়ার প্লের শেষ ওভারে সেয়ার্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন ১০ বলে ২ চারে ১০ রান করা রনি তালুকদার।

মিচেল স্যান্টনারের করা নবম ওভারে রক্ষণাত্মক খেলতে যাওয়া আফিফ হোসেনের বল ব্যাটে লাগার পর প্যাটে আঘাত হাতে। অনায়াসেই ক্যাচ নেন উইকেটরক্ষক টিম সেইফার্ট। ১৩ বলে ২ চারে ১৪ রান করেন আফিফ।

Reneta

এরপর স্যান্টনারের বলে সেইফার্টের গ্লাভসবন্দি হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৬ রানে ফেরেন তাওহীদ হৃদয়। ৪ রান করা শেখ মেহেদী হাসানের উইকেটও নেন স্যান্টনার। ১৪ বলে ৯ রানে স্যান্টনারের চতুর্থ শিকার হয়ে ফেরেন শামীম।

৪ রানের বেশি করতে পারেননি শরিফুল ইসলাম। সেয়ার্সের বলে জেমি নিশামের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন। দলীয় স্কোর একশ পেরোনোর পর তানজিম হাসান সাকিবের জায়গায় একাদশে আসা তানভীর ইসলাম ৮ রানে ইশ সোধির হাতে ধরা পড়েন। শেষ ওভারে মিলনের বলে ১০ রান করে বোল্ড হন রিশাদ হোসেন। চার বল হাতে রেখে অলআউট হয় বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের পক্ষে স্যান্টনার ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৪ উইকেট দখল করেন। অ্যাডাম মিলনে ২৩, টিম সাউদি ২৫ বেন সেয়ার্স ২৮ রানের বিনিময়ে পান ২ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফিফবাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টিমাউন্ট মঙ্গানুইরনিলিড স্পোর্টসশান্তহৃদয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ উইকেট হারিয়ে চাপে টিম টাইগার্স

পরবর্তী

নিউজিল্যান্ডের ৪ উইকেট নেই, লড়াই জমাল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার উইকেটের জন্য প্রস্তুত, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের ৪ উইকেট নেই, লড়াই জমাল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লড়াই জমিয়ে হার, সিরিজ ড্র করে ফিরছে বাংলাদেশ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT