চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিরিজের মাঝপথে কাউকে ছাড়ার সুযোগই নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২২, মার্চ ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তাসকিন আহমেদ ইস্যুতে দুই ভাগে বিভক্ত ক্রিকেটভক্তরা। অনেকেই বলছেন আইপিএল খেলার ছাড়পত্র দিলে কী হতো! অনেকে আবার মনে করছেন জাতীয় দলের অ্যাসাইনমেন্ট পালনই আগে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, তাসকিন চাইলে আইপিএল খেলতে পারে, তবে তা সাউথ আফ্রিকা সিরিজ শেষে।

সাউথ আফ্রিকা সফরে থাকা বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হবে বুধবার। তারপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগেই অবশ্য শুরু হয়ে যাবে আইপিএল। নাজমুল হাসান বললেন- প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট শেষে চাইলে তাসকিন আইপিএলে যেতে পারে। সামনের শ্রীলঙ্কা সিরিজেও তাসকিনকে ছুটি দিতে প্রস্তুত বিসিবি।

‘তাসকিনের খেলার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো সিরিজের মাঝখানে নয়। এই সিরিজটা শেষ হয়ে গেলে, ওর সঙ্গে যেটা কথা হয়েছে এই সিরিজের পরে ও যেতে পারে। এমনকি এরপরে যে শ্রীলঙ্কা সিরিজ আছে, ওইটাতেও আমরা ছাড় দিতে পারি। কিন্তু একটা চলমান সিরিজের মাঝখান থেকে কাউকে ছাড়ার কোনো সুযোগই নেই।’ মঙ্গলবার মিরপুরের বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে বলেন নাজমুল হাসান।

প্রথমবারের মতো দেশের বাইরের কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছিল তাসকিনের সামনে। কিন্তু বিসিবি ছাড়পত্র দেয়নি গতিতারকাকে। তার জায়গায় জিম্বাবুইয়ান পেসার মুজারাবানিকে নিয়েছে লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি।

কনুইয়ের চোটে ছিটকে যাওয়া মার্ক উডের জায়গায় তাসকিনকে চেয়েছিল দলটি। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। অনেকদিন ধরেই টুর্নামেন্টটির নিয়মিত মুখ সাকিব আল হাসান নেই নিলামে কেউ না ডাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২২তাসকিননাজমুল হাসানবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির খেলা দেখে ‘মুগ্ধ’ ইয়ামাল যা বলছেন

জুলাই ৯, ২০২৬

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-ব্রাউজে কি সুবিধা পাবেন গ্রাহকরা

জুলাই ৯, ২০২৬

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলই থাকবে

জুলাই ৯, ২০২৬

শীতলপাটি নিয়ে নিরীক্ষামূলক গবেষণা ও সৃজনশীল কাজের প্রদর্শনী শুরু

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT