চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজের প্রথম ম্যাচেই হোঁচট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ-সাউথ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অতি সহজেই জয় পেয়েছে সফরকারী প্রোটিয়ারা। বৃষ্টি বিঘ্নতার কারণে ৪০ ওভারে নেমে আসা খেলায় টাইগারদের ছুড়ে দেয়া ১৬১ রানের ছোট লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় তারা। মাত্র ৩১.১ ওভার ব্যাট করে ফাফ ডু প্লেসিসের অর্ধশতকের সুবাদে পাওয়া সহজ জয়ে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অতিথিরা।

ফাফ ডু প্লেসিসের ৭৫ বলে ৬৩, রিলি রোসোর ৫৩ বলে ৪৫ এবং কুইন্টন ডি ককের ৪১ বলে ৩৫ রান সহজ করে দেয় প্রোটিয়াদের জয়। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা হাশিম আমলাকে ব্যক্তিগত ১৪ রানে এবং কুইন্টন ডি কককে ৩৫ রানের আউট করা ছাড়া টাইগার বোলারদের আর কোনো সাফল্য ছিলো না। আমলাকে মাহমুদুল্লাহ’এর হাতে ক্যাচ আউট করেন মাশরাফি বিন মর্তুজা এবং কুইন্টন ডি কককে সাব্বিরের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন নাসির হোসেন।

পরে ফাফ ডু প্লেসিসকে সঙ্গ দিতে এখন মাঠে নামেন রিলি রোসো। এই জুটি শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের বন্দরে পৌছে দেয়।

Banglabid

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়াদের সামনে ১৬১ রানের ‘অসহায়’ লক্ষ্য ছুড়ে দেয় টাইগাররা।

সাউথ আফ্রিকার হয়ে ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিকসহ কাগিসো রাবাদার ৬ উইকেট শিকারে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ টিম। সাউথ আফ্রিকার বোলিং তোপে বৃষ্টি বিঘ্নতার কারনে ১০ ওভার কমে আসা ম্যাচেও পুরো ওভার খেলতে ব্যর্থ হয় টাইগাররা। অভিষেকে ১৬ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড করেছেন রাবাদা।

৪০ ওভারে নেমে আসা খেলায় ৩৬.৩ ওভার খেলেই দলের শেষ উইকেট হিসেবে ক্রিস মরিসের বলে ৩১ রান করে আউট হন নাসির হোসেন।

Reneta

টাইগারদের পক্ষে সাকিব আল হাসানের ৪৮ রান ছাড়া আর কোন টাইগার ব্যাটসম্যানই ব্যক্তিগত ৩১ রানের সীমা ছাড়াতে পারেন নি। টাইগার ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সৌম্য সরকার। মুশফিক ২৪, নাসির ১৬ রান ছাড়া দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেন নি কোন ব্যাটসম্যান।

অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পাওয়া কাগিসো রাবাদার ৬ উইকেট ছাড়াও ক্রিস মরিস ২টি , জেপি ডুমিনি এবং ইমরান তাহির একটি করে উইকেট লাভ করেন।  ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন কাগিসো রাবাদা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের কষ্টের জয়

পরবর্তী

অবশেষে জয় পেলো প্রোটিয়া যুবারা

পরবর্তী

অবশেষে জয় পেলো প্রোটিয়া যুবারা

২২০ রান হলে অন্যরকম কিছু একটা হতো

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT