বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লিয়াম স্মিথের ৮৯ রানের সুবাদে তিন উইকেটের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯। টাইগার যুবাদের ১৬৫ রানের বাধা ৭৩ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিক প্রোটিয়া যুবারা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ১৬৫ রান সংগ্রহ করে ছোট টাইগাররা। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ সংগ্রহ (৩১) আসে অতিরিক্ত খাত থেকে।
সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই।







