বাংলাদেশ

সিরাজুল ইসলাম চৌধুরী পাচ্ছেন আলতাফ মাহমুদ পদক

সিরাজুল ইসলাম চৌধুরী পাচ্ছেন আলতাফ মাহমুদ পদক

এবছর শহীদ আলতাফ মাহমুদ পদক পাচ্ছেন লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’ গানটির সুরকার আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বিশেষভাবে সম্মান ও সংবর্ধনা জানানো হবে তাকে।

আলতাফ মাহমুদ যেভাবে দেশের জন্য জীবন দান করে শহীদের মর্যাদা অর্জন করেছেন, সেভাবেই দেশের জন্য অক্লান্ত হেঁটেছেন শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরী। তাই আগামী ৩০ আগস্ট সিরাজুল ইসলাম চৌধুরীকে আলতাফ মাহমুদ নামাঙ্কিত পুরস্কার প্রদান করবে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন।

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ৩০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে শিক্ষক সিরাজুল ইসলাম চৌধুরীর হাতে আলতাফ মাহমুদ পদক তুলে দেবেন কবি মফিদুল হক।

লিখিত এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনটির সদস্য সচিব শাওন মাহমুদ এবং কোষাধ্যক্ষ শিমুল ইউসুফ।

বিষয়:আলতাফ মাহমুদ পদক সিরাজুল ইসলাম চৌধুরী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…