সিনিয়র সাংবাদিক শাহনেওয়াজ দুলালকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের রফিকুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৯ সদস্যের এই কমিটি ২০১৯-২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
২৯ মার্চ (শুক্রবার) রাজধানীর শ্যামপুরে অবস্থিত বিআইডব্লিউটিএ ইকো পার্কে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি সুমন মোস্তাফিজ (বাংলা টিভি), মো. আয়নুল হক (গণমানুষের আওয়াজ), শহীদুল ইসলাম (দৈনিক জনকণ্ঠ), যুগ্ম সম্পাদক ওমরে আজম (মাছরাঙা টিভি), মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ-ভারত), অর্থ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম (সিনিয়র সাংবাদিক), সাংগঠনিক সম্পাদক আবু আলী (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক (প্রিয় ডটকম), প্রচার প্রকাশনা সম্পাদক কিরণ সেখ ( দৈনিক বাংলাদেশ জার্নাল), তথ্য গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফি (চ্যানেল আই অনলাইন) এবং ক্রীড়া ও জনকল্যাণ সম্পাদক এসএম আতিক হাসান (ব্রেকিং নিউজ)।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সেলিম খান (সিনিয়র সাংবাদিক), সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি) শামসুল আলম সেতু (ডেইলি বাংলাদেশ), কাওসার আজম (দ্যা রির্পোট), শারমিন নাহার (যুগান্তর), সোহেল রানা (চ্যানেল ২৪)।
কমিটি গঠনের আগে বার্ষিক প্রতিবেদন পেশ করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কাওসার আজম। এছাড়া আয়-ব্যায়ের হিসেব পেশ করেন সংগঠনের অর্থ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম। সাধারণ সভায় সবার সম্মতিক্রমে বার্ষিক আয়-ব্যয় এবং অন্যান্য বিষয়ের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ২০১৬ সালে ঢাকায় যাত্রা শুরু করে। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক।










