বাংলাদেশ

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি তুষার, সাধারণ সম্পাদক কাউসার

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক কাউসার. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক কাউসার এক অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার তৈমুর ফারুক তুষারকে সভাপতি ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি- সিসাসের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

২ মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর সাতারকুলে অবস্থিত একটি পিকনিক স্পটে সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচন করা হয়। এসময় বিদায়ী সভাপতি সেলিম খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি তাদের হাতে দায়িত্বভার ন্যস্ত করেন।

পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়েছে।

সাধারণ সভার পাশাপাশি সমিতির পক্ষ থেকে ফ্যামিলি ডে’র আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। এসময় ঢাকায় কর্মরত সিরাজগঞ্জের সাংবাদিকদের নিয়ে জেলার উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান তিনি।ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি তুষার, সাধারণ সম্পাদক কাউসার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি সামসুল আলম সেতু, সাবেক সভাপতি শাহনেওয়াজ দুলাল বক্তব্য রাখেন।

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ২০১৫ সালে ঢাকায় যাত্রা শুরু করে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা শতাধিক।

বিষয়:সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…