সিরাজগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

সেনাপ্রধান শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, উপস্থিত নারী ও সেনা কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিরাজগঞ্জের শাহজাদপুরে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান সিরাজগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে ২৫০০ কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এবং সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



