বাংলাদেশ

সিরাজগঞ্জে বানভাসি মানুষের পাশে ডব্লিউজিবি

সিরাজগঞ্জে বানভাসি মানুষের পাশে ডব্লিউজিবি

সিরাজগঞ্জ জেলার বানভাসি ক্ষুধার্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্কস ফর গ্রীন বাংলাদেশ (ডব্লিউজিবি)।

সোমবার সিরাজগঞ্জ জেলার স্থানীয় এনজিও ডিডিএফ এর সহযোগিতায় বন্যায় ঘরহারা শতাধিক পরিবারকে ত্রাণ দেয় সংগঠনটি।

ত্রাণ দেয়া প্রসঙ্গে ডব্লিউজিবি’র প্রেসিডেন্ট মহি ইউ খান মামুন বলেন, সিরাগঞ্জ জেলায় আমরা প্রায় ৪৫ হাজার টাকার ত্রাণ দিয়েছি। আমরা মূলত পরিবেশ নিয়ে কাজ করি। তারপরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোটাকে আমাদের কাজেরই অংশ মনে করে আমরা এগিয়ে এসেছি। এই ত্রাণের টাকা আমরা সমাজের নানান শ্রেণী পেশার মানুষের কাছ থেকে সংগ্রহ করেছি।সিরাজগঞ্জে বানভাসি মানুষের পাশে ডব্লিউজিবি

তিনি আরো বলেন, এর আগেও আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম অংশ নিয়েছি। যদিও আমাদের মূলকাজ বাংলাদেশকে সবুজায়নে সর্বোচ্চ ভূমিকা রাখা। তারপরও আমরা সবার জন্য।

ভবিষ্যতে বাংলাদেশের মানুষের যেকোন সমস্যায় ডাব্লিউজিবি এগিয়ে আসবে বলেও আশ্বাস দেন মহি ইউ খান মামুন।

বিষয়:বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…