বাংলাদেশ

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, সরকারী কর্মকর্তাদের ছুটি বাতিল

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, সরকারী কর্মকর্তাদের ছুটি বাতিল

উজান থেকে আসা ঢলে প্লাবিত হয়েছে সিরাজগঞ্জের শতাধিক গ্রাম। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থকতে বলা হয়েছে সবাইকে।

গত কয়েকদিন ধরে দুর্বিষহ জীবন কাটাচ্ছে সিরাজগঞ্জের এই জনপদের কয়েক হাজার মানুষ। সবকিছু পানির নিচে তলিয়ে যাবার কারণে নৌকাই এখন যোগাযোগের একমাত্র মাধ্যম।

পানিতে ঘর তলিয়ে গেছে তাই পরিবার পরিজন নিয়ে এধরনের ভাসমান ঘর তৈরি করেছে বেশ কয়েকটি পরিবার। বন্যা পরিস্থিতির অবনতিতে ভালো নেই এখানকার মানুষ।

ত্রাণ সামগ্রি হিসেবে তিন লাখ টাকা আর ২শ’ ১০ মেট্রেক টন জিআর’এর চাল বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন।

যমুনা নদীর অব্যাহত পানি বৃদ্ধিতে সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ১৪৫টি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ। পানিবন্দি হয়ে পড়েছে ওই এলাকার লাখো মানুষ।

বিষয়:বন্যা পরিস্থিতির অবনতি সিরাজগঞ্জে বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…