আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘যৌক্তিক ও বাস্তবসম্মত নয়’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে আয়তনে বড় হওয়ায় এফবিসিসিআই এই বাজেটকে স্বাগত জানিয়েছে।
প্রস্তাবিত বাজেটের আয়তন নিয়ে কোনো সমালোচনা না থাকলেও আয়ের লক্ষ্যমাত্রাকে যৌক্তিক ও বাস্তবসম্মত মনে করে না বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটি জানায়, ব্যয় কমানোর জন্য অবাস্তব আয় প্রাক্কলন করা হয়েছে।
সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই বাজেটের যে স্ফীতি, সেই স্ফীতির বাস্তবসম্মত পরিসংখ্যান ভিত্তি যৌক্তিক মনে হচ্ছেনা। বাজেটে যেসব বিষয়ে ব্যাপক ধরনের স্ফীতি বা বৃদ্ধি দেখানো হয়েছে, সেসব কিভাবে অর্জিত হবে সে বিষয়েও বাজেটে কোনো ধারণা নেই।
এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেন, এবারের বাজেট অনেক বড় বাজেট এ জন্য স্বাগত। বাজেট বড় হলে কর্মোদ্যম বাড়ে। যতো বেশি কর্মচঞ্চলতা চলে আসে আমরা ব্যবসায়ীরা ততো বেশি সুযোগ পায় ব্যবসা করার জন্য।
এবারই মনেহয় বাজেট নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, আর যেহেতু বড় বাজেট তাই সবার সাথে আলোচনা করেছেন সরকার।







