সকালে জামায়াতে ইসলামীর আমির ঢাকা-১৫ আসনে মিরপুর ১০ নম্বরে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। পরে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে নির্বাচনী জনসভায় বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ কাজে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও মাঠে নামবেন বলে ঘোষণা দিয়েছেন। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, বেকার ভাতা নয়, যুবক-যুবতীদের দক্ষ কারিগর হিসেবে হড়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রসহ সব জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচনে হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানান জামায়াত আমির।






