ডিজিটাল শর্ট

সিনেমা হলের ভবিষ্যৎ অনিশ্চিত, পেশা বদল করছেন স্টাফরা

শহরের একটি ব্যস্ত বাজার এলাকা যেখানে মানুষ, দোকান ও যানবাহন চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

সাতক্ষীরার সঙ্গীতা সিনেমা হলে গত ২৫ বছর ধরে স্টাফ হিসেবে কাজ করছেন আবদুল হক। বিগত ১০ বছর তিনি এ হলের ম্যানেজারের দায়িত্বে আছেন। তার মুখে শোনা গেল হতাশার কথা। আবদুল হক জানালেন, তিনি নিজেই চিংড়ির রেণু পোনার নার্সারি করছেন। বলেন, সিনেমা মন্দা কয়েক বছর ধরে। করোনা এসে একেবারে সিনেমা ব্যবসার কোমর ভেঙে দিয়েছে। তাই করোনা গেলেও সঙ্গীতা সিনেমা হল আদৌ চালু হবে কিনা সেটি নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। এ অবস্থা থেকে উত্তোরণে তিনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

বিষয়:সাতক্ষীরা সিনেমা হল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…