‘সিনেমা যুগের সৃষ্টি করে, যুগ সিনেমার সৃষ্টি করে না’- বলছিলেন শাকিব খান। রাজধানীর একটি হোটেলে ‘নোলক’ ছবির মহরত অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে। সেখানে তিনি তরুণ নির্মাতাদের প্রসঙ্গে এ কথা বলেন। তবে তরুণ নির্মাতাদের কয়েকজনের প্রতি অভিযোগ আনেন শাকিব। বলেন, ‘কিছু ছেলে-পেলে এসে হলিউডের একটা গল্প শুনিয়ে বলে আমরা ইয়াং, আমরা বাংলা সিনেমা বানাবো না, হিন্দি-টিন্দি বানাবো না। আরে ভাই, আমাদের তো বাংলা সিনেমা দিয়েই বিশ্বজয় করতে হবে।’
অনুষ্ঠানে তরুণদের প্রশংসাও করেছেন শাকিব। তিনি বলেন, শাহরুখ খান ৫২ বছরে এসেও টিনএজ নির্মাতাদের সাথে কাজ করছেন। কারণ একজন নির্মাতার বয়স যতোই হোক, মনের দিক দিয়ে তাকে ইয়ং হতে হয়।
‘নোলক’ চলচ্চিত্রটি নিয়ে শাকিব খান বলেন, ‘এ সিনেমার নির্মাতা ও প্রযোজক দু’জনেই তরুণ। বয়সও অল্প। কিন্তু ওদের পরিকল্পনা আছে, ফিল্ম নিয়ে গবেষণা করেছে। নোলক নির্মাণের আগে প্রচুর স্টাডি করেছে।’
শাকিব খানের বক্তব্য দেখুন ভিডিওতে:








