চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা থেকে সব পেয়েছি, দুঃসময়ে চলে যাবো তা হয় না: শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
বিনোদন
A A

সিনেমা থেকে নাম, যশ, খ্যাতি, অর্জন নিয়ে আমি শাকিব খান হয়েছি। সুসময়ে সবকিছু পেয়েছি চলচ্চিত্র থেকে। আর দুঃসময়ে চলে যাবো তা হয় না। এটাই আমার ইন্ডাস্ট্রি, এটাই আমার ঘর।

বলছিলেন বাংলা চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাসওয়ার্ড’-এর মধ্য দিয়ে লগ্নি করে সফল হয়েছেন প্রযোজক শাকিব। এই ছবির মধ্য দিয়ে নতুন করে আবার স্বপ্ন জাগিয়ে তুলেছেন তিনি এবার হাত দিলেন আরো নতুন চারটি বড় বাজেটের ছবিতে। এই ছবিগুলো প্রযোজনা করবে শাকিবের এসকে মুভিজ।

রবিবার (২৩ জুন) দুপুরে এফডিসির জহির রায়হান কালার ল্যাবে শাকিব খান তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে নতুন চারটি ছবি প্রযোজনা করার ঘোষণা দেন। শাকিব খান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ, বদিউল আলম খোকন, মালেক আফসারী। আরও ছিলেন প্রযোজক এফডি ইকবাল, খোরশেদ আলম খসরু, মোহাম্মদ হোসেন, নাসির উদ্দিন দিলু, আবদুল্লাহ জহির বাবু, গাজী মাহবুব প্রমুখ।

সেখানে শাকিব বলেন, এই সিনেমার করুণ দশা দেখলে রাতে ঠিকমত ঘুম হয় না। আমি এমনটা কখনোই চাইনি। এমন একটা ইন্ডাস্ট্রি চেয়েছি যেটা নিয়ে গর্ব করা যাবে। শুধু দেশ নয়, দেশের বাইরে যারা থাকেন তারাও যেন বলতে পারেন শাকিব খান এদেশের ইন্ডাস্ট্রির সেরা নায়ক।

নতুন চার ছবি প্রসঙ্গে শাকিব খান বলেন, আমি পারতাম, এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ঘরোয়াভাবে করতে। কিন্তু করিনি। কারণ আমার মনে হয়েছে, আমার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান দেখে আরও অনেকে অনুপ্রাণিত হোক। সিনেমা নির্মাণে আসুক। এখান থেকে অনুপ্রাণিত হয়ে আরও দশটি ছবির কাজ শুরু হোক। তিনি বলেন, অল্প সময়ে আমাদের ইন্ডাস্ট্রির সুনাম আবার ফিরবে। কিছুদিন পর প্রযোজকদের নির্বাচন হবে। নতুন নেতৃত্ব এলে তখন সিনেমার করুণ দশা আরও কেটে যাবে।

শাকিব খান জানান, ‘বীর’, ‘ফাইটার’, ‘পাসওয়ার্ড ২’ এবং ‘প্রিয়তমা’ এ চারটি ছবি একের পর এক প্রযোজনা করবেন। তার সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকবেন এমডি ইকবাল। ‘বীর’ নির্মাণ করবেন কাজী হায়াৎ, ‘ফাইটার’ নির্মাণ করবেন বদিউল আলম খোকন, ‘পাসওয়ার্ড ২’ বানাবেন মালেক আফসারী এবং ‘প্রিয়তমা’ পরিচালনা করবেন হিমেল আশরাফ।

Reneta

নির্মাতা কাজী হায়াৎ বলেন, একটি ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য ভালো প্রযোজক প্রয়োজন। আমার ৫০তম ছবি শাকিবকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে শেষ করতে পারি। সবকিছুই প্রস্তত আছে। আমি শাকিবকে ধন্যবাদ দেব ঈদে, বিশ্বকাপ খেলার মাঝেও সাহস করে তাদের সিনেমাটি রিলিজ দিয়েছে এবং সে সাফল্য পেয়েছে। কোটি টাকার রিস্ক নিয়েছে সে। এই খারাপ সময়ে এতো বড় বুকে সাহস কজনের থাকে? শাকিব এগিয়ে যাক। তার সাথেই আছি।

মালেক আফসারী বলেন, শাকিব খানকে নিয়ে এবার ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি বেশ ভালো ব্যবসা করেছে। চাইলে শাকিব লাভের সে টাকা দিয়ে ১০ তলা বাড়ি বানাতে পারতো কিন্তু তা করেনি। তিনি চলচ্চিত্রের টাকা চলচ্চিত্রের জন্যই দিয়েছে। বদিউল আলম খোকন বলেন, শাকিব খান শুধু ভালো অভিনেতা নন, একজন ভালো মনের প্রযোজক।

তিনি বলেন, তার প্রথম প্রযোজিত ছবি করতে গিয়েই আমি এটা বুঝেছি। আরও পাঁচ বছর আগে আমরা সাধারণ ক্যামেরায় শুটিং করতাম। সে তখন বলেছিল একেবারে আন্তর্জাতিকমানের ক্যামেরায় কাজ করবো। ওই ক্যামেরার দৈনিক ভাড়া ছিল ৪০ হাজার। তখনই বুঝেছিলাম সে কত বড় মনের প্রযোজক। চলচ্চিত্রের খারাপ সময়ে তার হাল ধরার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

চার ছবির নাম ও পরিচালকদের উপস্থিতিতে শাকিব খান আনুষ্ঠানিকভাবে কাজী হায়াৎ, বদিউল আলম খোকন, মালেক আফসারী এই তিনজন নির্মাতার হাতে ছবির সম্মানী তুলে দেন। নির্মাতা হিমেল আশরাফ দেশের বাইরে থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি। জানা যায়, ‘বীর’ ছবির চিত্রনাট্য করেছেন কাজী হায়াৎ নিজেই। ‘ফাইটার’ এবং ‘পাসওয়ার্ড ২’ ছবি দুটির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু এবং প্রিয়তমা’র চিত্রনাট্য করেছেন হিমেল আশরাফ।

বীর ছবিতে শাকিব খানের নায়িকা থাকছেন বুবলী। অন্যদিকে ফাইটার, পাসওয়ার্ড ২ এবং প্রিয়তমাতে বুবলী থাকবেন কিনা সেটা এখনও নিশ্চিত জানা যায়নি। বর্তমানে শাকিব খান ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির কাজ করছেন। এ ছবির কাজ শেষ হলেই কাজী হায়াৎ এর নির্দেশনায় ‘বীর’ ছবির কাজ শুরু করবেন।

ছবি: ইমন 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাসওয়ার্ডলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT