চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় নায়িকা হয়েই এসেছিলাম: শবনম পারভীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ন ০৮, মে ২০২১
বিনোদন
A A

রেডিও থেকে শুরু করে স্টেজ শো, টেলিভিশন নাটক ও সিনেমার পর্দায় নিয়মিত উপস্থিতি তার। কখনো জাঁদরেল নারী কিংবা কখনো একেবারে কৌতুকাচ্ছন্ন কোনো চরিত্রে! সবখানেই দর্শক শ্রোতাদের বিনোদিত করে চলেছেন তিনি।

বলছি অভিনেত্রী শবনম পারভীনের কথা। যিনি সিনেমায় পা রেখেছিলেন নায়িকা হিসেবে! পরবর্তীতে হয়ে উঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম খল অভিনেত্রী। প্রযোজনা করেছেন সিনেমা, পরিচালনাতেও তাকে দেখা গেছে।

‘আগুন পানি’র এই নায়িকা সম্প্রতি এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন তিনশো সেকেন্ড এ। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় এই শোতে ক্যারিয়ারের নানা বাকবদল নিয়ে সোজাসাপ্টা উত্তর দেন তিনি।

সিনেমায় আসা প্রসঙ্গে শবনম পারভীন বলেন, আমি যখন সিনেমায় আসি, তখন নায়িকা হয়েই এসেছিলাম। সিনেমাটির নাম ছিলো ‘আগুন পানি’। ছবিতে ছিলেন জাভেদ সাহেব ও ওয়াসিম ভাই। এরপর খলচরিত্রে চলে গিয়েছিলাম। নিজের প্রযোজিত সিনেমায় পরে ভিলেন হয়েছি।

ভিলেন হওয়া প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমি যে ছবিতে ভিলেন হয়েছি, সেই চরিত্র আমি না করলে হয়তো কোনো ছেলে মানুষ করতো।

চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা একরকম থাকলো না কেন, জয়ের এমন প্রশ্নে শবনম পারভীন বলেন, ‘অনেক সিনিয়র নির্মাতা আর এখন সিনেমা বানান না, বা নেই। অথবা আমাদের করার মতো চরিত্র এখন আর সেইভাবে তৈরী হচ্ছে না।’

Reneta

শবনম বলেন, আমি একজন অভিনেত্রী। সব মাধ্যমে অভিনয় করে তৃপ্তি খুঁজি। সেটা সিনেমা হোক কিংবা হোক টেলিভিশন নাটক, রেডিও বা কোনো স্টেজ শো। আমার মূখ্য উদ্দেশ্য অভিনয়, সেটা আমি এখনও করে যাচ্ছি।

বাংলা সিনেমার সোনালী যুগের সাক্ষী শবনম পারভীন। বর্তমানে চলচ্চিত্রের দুরাবস্থা। এই সময়ে এসে তার কী পর্যবেক্ষণ, চলচ্চিত্রের অবস্থা কেন এমন হলো?

শবনম পারভীন এর এক কথায় উত্তর, ‘দায়িত্ববোধের অভাব’। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি জানালেন, আগের শিল্পীদের সময়জ্ঞান ছিলো। শাবানা আপার কথা যদি বলি, তিনি সকাল সাতটায় এসে সিনেমার সেটে উপস্থিত থাকতাম। আমরা যেহেতু তার পরে সিনেমায় এসেছি, তাই আমরা চাইতাম শাবানা আপার থেকে আরো ১৫ মিনিট আগে সেটে উপস্থিত থাকতে।

শবনম বলেন, এখন যেটা হয়ে গেছে সেটে যে যতো দেরী করে আসবে সে ততো বড় শিল্পী। এটা শুধু সিনেমায় না, এখন নাটকেও এই চল শুরু হয়ে গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়াসিমখলঅভিনেতাচ্যানেল আইটেলিভিশনতিনশো সেকেন্ডনাটকভিলেনরেডিওলিড বিনোদনশবনম পারভীনশাবানাশাহরিয়ার নাজিম জয়সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT