বিনোদন

সিনেমার সেটে করোনা, পরিচালকসহ আক্রান্ত বরুণ-নীতু

করণ যোহর প্রযোজিত আসন্ন সিনেমা ‘যুগ যুগ জিও’ এর সেটে করোনা, শুটিং বন্ধ...

সিনেমার সেটে বরুণ, নীতু ও অন্যান্য কলাকুশলী করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার সেটে উপস্থিত বরুণ, নীতু ও অন্যান্য কলাকুশলী, যারা করোনায় আক্রান্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই মাসের বেশি সময় পার হয়ে গেছে স্বাস্থ্যবিধি ও সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছেন বলিউড তারকারা। কিন্তু তারপরও যেন করোনা থেকে রেহাই পাচ্ছেন না তারা। একের পর তারকা আক্রান্ত হচ্ছে করোনাতে।

আর এবার এই মহামারীর শিকার করণ যোহর প্রযোজিত আসন্ন সিনেমা ‘যুগ যুগ জিও’ এর সেটে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ছবিটির অভিনেতা বরুণ ধাওয়ান, রণবীর কাপুরের মা নীতু কাপুরসহ এর পরিচালক রাজ মেহতার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

বর্তমানে আইসেলেশনে রয়েছে বরুণ, নীতু ও রাজ মেহতা। ফলে স্থগিত রাখা হয়েছে ছবিটির শুটিং।

শুটিং শুরুর আগেই সংশ্লিষ্ট প্রত্যেক ইউনিটের সবারই করোনা পরীক্ষা করা হয়েছিল। একই সাথে শুটিং ফ্লোরে কড়া নিরাপত্তা ও সুরক্ষারও ব্যবস্থা ছিল। এরপরেও করোনা থেকে রেহাই পেলেন না তারা।

এদিকে ছবিটির অন্যান্য তারকা অনিল কাপুর এবং কিয়ারা আদভানির কোভিড টেস্ট করা হলেও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

বিষয়:করন যোহর করোনা করোনা ভাইরাস নীতু কাপুর বরুণ ধাওয়ান বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…