চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার মতো করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ঠাণ্ডা’: অমি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ২৮, মে ২০২১
বিনোদন
A A

সাম্প্রতিক বেশকিছু দর্শকপ্রিয় নাটক পরিচালনা করে তুমুলভাবে আলোচিত হয়েছেন কাজল আরেফিন অমি। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়াল দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই নির্মাতা।

এবার বানালেন ওয়েব ফিল্ম ‘ঠাণ্ডা’। যেটি পুরোপুরি সিনেমার মতো করে নির্মিত হয়েছে বলে জানালেন কাজল আরেফিন অমি।

যেহেতু প্রথম ওয়েব ফিল্ম, মুক্তি পাবে গ্লোবালি তাই এর জন্য কিছুটা বাড়তি মনোযোগ দিতে হয়েছে নির্মাতাকে। অমি চ্যানেল আই অনলাইনকে বলেন, শেষ দুই মাস ‘ঠাণ্ডা’র পিছনে সময় দিয়েছি। সিনেমা বানাতে যে পরিমাণ মনযোগ দিতে হতো ‘ঠাণ্ডা’র জন্য একেবারেই তাই করেছি। সিনেমা বানালে ১২০ মিনিট হতো কিন্তু ঠাণ্ডার ডিউরেশন হচ্ছে ৪৫ মিনিট। পার্থক্য শুধু এটুকুই।

তিনি বলেন, ফিল্মের মতো করে ডাবিং, ভিএফএক্স, সাউন্ড মিক্সিং সবই করা হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে ইন্ডিয়া থেকে।

ট্যাটু, ভাইরাল গার্লের মতো জনপ্রিয় নাটকের এ নির্মাতা বলেন, চিত্রনাট্য, লুক টেস্ট, ক্যামেরাসহ ঠাণ্ডার সবকিছুই সিনেমার মতো করে করেছি। চেষ্টা করেছি সেরা কাজ দেয়ার বাকিটা মুক্তির পর দর্শকের ফিডব্যাক থেকে কতটা পেরেছি তা বোঝা যাবে।

ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভ-এ ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব ফিল্মটি। দেখা যাবে বিনামূল্যে। অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ। পরিচালক জানান, মার্চে ৬ দিন টানা শুটিং করেছেন। তার পুরো টিম এতে কাজ করেছে। বাড়তি ভাবে যুক্ত হয়েছেন তামিম মৃধা। ঠাণ্ডা ডার্ক কমেডি। ফুল অব এন্টারটেন্টমেন্ট কনটেন্ট।

Reneta

যে কজন এতে অভিনয় করেছেন তাদের ক্রাইসিস হচ্ছে গরম। তাদের অবস্থান থেকে বিভিন্নভাবে তারা ঠাণ্ডা খুঁজতে থাকে। ক্রাইমও হয়। দিনশেষে ক্রাইমের শেষও হয়েছে। ক্রাইম, ক্রাইসিস ও ফানের মধ্য দিয়ে সামাজিক সচেতনা দেখা যাবে ‘ঠাণ্ডা’ ওয়েব ফিল্মটিতে।

‘ঠাণ্ডা’ প্রসঙ্গে পরিচালক আরো বলেন, ‘ঠাণ্ডা পুরোপুরি একটি এন্টারটেইনিং প্রজেক্ট। আমি এতে আমার সিগনেচারটা রাখার চেষ্টা করেছি। যেটা দেখে মানুষ প্রচুর বিনোদিত হবে।’

ঠাণ্ডা প্রসঙ্গে জনপ্রিয় অভিনেতা পলাশ বলেন, জি ফাইভের মতো গ্লোবাল প্লাটফর্মের জন্য আমরা সবাই বেস্ট কাজ দেয়ার চেষ্টা করেছি। অমি ভাই চেয়েছেন, সবাইকে নতুনভাবে মানুষ গ্রহণ করুক। এর আগে এই টিম ব্যাচেলর পয়েন্ট, ফিমেল নাটকে কাজ করেছে। তাই আমরা এভার চেয়েছি যেন নতুনভাবে মানুষকে কিছু দিতে পারি। আমিসহ সবার লুক থাকছে আলাদা। আমরা সবকিছুই ফিল্মি ওয়েতে করেছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিওয়েব ফিল্মচাষী আলমজি-ফাইভজিয়াউল হক পলাশডাবিংপলাশব্যাচেলর পয়েন্টভিএফএক্সমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আরও ৫ জনের মৃত্যু

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী

এপ্রিল ২২, ২০২৬

যশোরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার: পুত্রবধূ আটক

এপ্রিল ২২, ২০২৬

তিন সপ্তাহ পার, তবুও খোঁজ মেলেনি নির্মাতার

এপ্রিল ২২, ২০২৬

লড়াই সহজ হবে না জেনেই সিরিজ জয়ে চোখ কিউইদের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT