চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার জন্য তৈরি হলো দুই লাখ কেজি ওজনের জাহাজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
বিনোদন
A A

বলিউড সুপারস্টার আমির খান। যিনি প্রতিবছর তাঁর নতুন নতুন ছবির মধ্য দিয়ে অগণিত ভক্ত আর দর্শকদের চমক দেন। এবছরও তার ব্যতিক্রম হবে না। তার এবছরের চমক হবে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘থাগস অব হিন্দুস্থান’। শুধু তা-ই নয়, জানা গেছে ‘থাগস অব হিন্দুস্থান’ যশরাজ ফিল্মসের সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে চলেছে!

যশরাজ ফিল্মসের অধিকাংশ ছবিই প্রেমের ছবি এমনটাই দেখা গেছে এতদিন । তবে এবার অ্যাকশন দিয়ে  তাক লাগাতে চলেছে এ ছবি। আর এই মারাত্মক অ্যাকশনের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে বলিউডের দুই প্রজন্মের দুই সুপারস্টার অমিতাভ বচ্চন ও আমির খানকে। আর এই ছবির মধ্য দিয়ে আমির খান ও অমিতাভ বচ্চনকে প্রথমবারের মত একসঙ্গে পর্দায় দেখা যাবে।

তবে তারচেয়েও চমকপ্রদ খবর হচ্ছে, যশরাজ ফিল্মসের এই মেগা অ্যাকশন রোমাঞ্চকর ছবির জন্য তৈরি হয়েছে দুটি বিশাল আয়তনের জাহাজ! জাহাজ দুটি নির্মাণ করতে নাকি এক বছরের বেশি সময় লেগেছে। আন্তর্জাতিক মানের ডিজাইনারসহ এক হাজার কারিগরের সহযোগিতায় জাহাজ দুটি তৈরি হয়েছে।

তবে অবাক করার বিষয় হলো, জাহাজ দুটির ওজন নাকি প্রায় দুই লাখ কেজি। মূলত অ্যাকশন দৃশ্যগুলোর জন্য জাহাজ দুটি ব্যবহার করে হয়েছে।

আশা করা হচ্ছে এই বছরের ৭ নভেম্বর মুক্তি পাবে ‘থাগস অব হিন্দুস্থান’। যেখানে আমির খান ও অমিতাভ বচ্চন ছাড়াও আরো দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ কে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানথাগস অব হিন্দুস্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT