চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার আয়োজনে ঈদে নিশো-সাবিলাকে নিয়ে অমির নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ছোটপর্দার অন্যতম আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি এবার সিনেমার আয়োজনে নাটক বানালেন! ঈদে প্রচারের অপেক্ষায় থাকা নাটকটির নাম ‘দ্য কিডন্যাপার’।

যেখানে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও সাবিলা নূর।

গাজীপুরের গহীন জঙ্গলে থ্রিলার ধাঁচের গল্পে এ নাটকটির শুটিং হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা অমি। কথা প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গলে কিডন্যাপারের শুটিং করতে গিয়ে অনেক ঘটনা ঘটেছে।

দ্বিতীয়দিনের শুটিং করতে গিয়ে বৃষ্টি বাগড়া দেয়। টানা বৃষ্টির কারণে ইউনিট নিয়ে শুটিং বাতিল করতে হয় অমির।

তিনি বলেন, ঢাকায় ফিরে পরবর্তীতে আমার সঙ্গে নিশো ভাইয়ের শিডিউল মিলছিল না। দুজনেই আলাদাভাবে ব্যস্ত হই। আড়াই মাস পর শিডিউল যখন মেলে তখন নিশো ভাই অন্য কাজে চুল ছোট করে ফেলেন, কিন্তু শুরুতে শুটিংয়ে তার চুল বড় ছিল।

এ কারণে উপায় না পেয়ে আগের শুটিংয়ের সব ফুটেজ ফেলে দিয়ে পুনরায় ধারণ করতে হয়েছে বলে জানিয়েছেন অমি। তিনি বলেন, নতুন করে শুটিং করায় নিশো ভাইয়ের চুল ছোট থাকায় তার লুক এবং প্রেজেন্টেশন আরও বেশি আকর্ষণীয় হয়েছে।

Reneta

এর আগে আফরান নিশোকে নিয়ে ‘ট্যাটু’ সিরিজের একাধিক হিট নাটক উপহার দিয়েছেন পরিচালক অমি। নতুন করে দ্য কিডন্যাপার’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার সিনেম্যাটিক কনসেপ্টে কাজ করেছি।’ গল্পের ধারণা দিয়ে অমি বলেন, ‘নিশো ভাই একটি মেয়েকে কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে যান। সেখানে তার কাছ থেকে অন্য আরেক দল মেয়েটিকে কিডন্যাপ করে।’

এরপর জঙ্গলের মধ্যে ঘটতে থাকবে ঘটনার মধ্যে একের পর এক ঘটনা। গল্প ও চিত্রনাট্য পরিচালক অমির নিজেরই।

তিনি বলেন, জঙ্গলে শুটিং করা সো টাফ। ডিওপি থেকে আর্টিস্টরা কমবেশি আহত হয়েছেন। ‘দ্য কিডন্যাপার’ অনেকটা সিনেমার মতো নির্মাণ করেছেন জানিয়ে অমি বলেন, দেখলে রেগুলার নাটক নয়, সিনেমার ফিল পাওয়া যাবে। ইউটিউবে যে শুধু নাটক নয় তা নয়, সিনেম্যাটিক কাজ বানানো যায় সেটি একটি এক্সপেরিমেন্টাল করেছি কিডন্যাপারের মাধ্যমে।

পরিচালক অমি মনে করেন, ওটিটিতে যেমন সিনেম্যাটিক কাজ হচ্ছে, ইউটিউবেও আগামীতে সিনেম্যাটিক কাজ হতে পারে। হয়তো আগামীতে এমনও হতে পারে, ইউটিউবের জন্য ফুল লেন্থ সিনেমা বানানো হবে! সেটি শুধু সময়ের অপেক্ষা।

আফরান নিশো-সাবিলা নূর ছাড়াও ‘দ্য কিডন্যাপার’-এ আরও অভিনয় করেন শাহেদ আলী, পাভেল। ঈদে টিভিতে সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি দেখানো হবে বলে জানিয়েছেন ‘একটি সন্দেহের গল্প’ নাটকের নির্মাতা অমি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোইউটিউবকাজল আরেফিন অমিব্যাচেলর পয়েন্টলিড বিনোদনসাবিলা নূরসিনেমাটিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কী ঘটতে চলেছে ইমরান খানের ভাগ্যে?

পরবর্তী

একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

পরবর্তী

একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

তাইজুলের দুই উইকেটের সেশন

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT