চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেট নির্বাচন: জাবি ক্যাম্পাসে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
জাবি

দীর্ঘ ১৯ বছর পর আগামী ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০১৭। আসন্ন সিনেট নির্বাচনকে নির্বিঘ্ন করতে ৩০ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের ক্যাম্পাস পরিদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে নিরাপত্তা অফিসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীনকে এ ব্যাপারে প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়: ‘সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের কারণে ২৫ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষা সফর, অতিথি পাখি দর্শন ও শুটিংসহ এ ধরনের অন্যান্য অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এছাড়া নির্বাচনের দিন সকাল ৮টা থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নতুন কলা ও মানবিকী অনুষদ ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত রিকশা চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এ বিজ্ঞপ্তিতে।

ট্যাগ: জাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে ‘একাত্তরের জননী’ খ্যাত লেখিকা রমা চৌধুরী

পরবর্তী

বরফে ক্রিকেটের উষ্ণতা

পরবর্তী

বরফে ক্রিকেটের উষ্ণতা

পাকিস্তান-ভারত-এলওসি-ভারতীয় সেনাবাহিনী

প্রতিশোধ নিতে পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনা অভিযান, ৩ পাক সেনা নিহত

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT