চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিনিয়রদের দেখে জুনিয়রদের গাইডলাইন নিতে হবে’

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৬:৩৯ অপরাহ্ন ২০, জুলাই ২০১৬
স্পোর্টস
A A

দীর্ঘ বিরতির পর বুধবার থেকে আবারও শুরু হলো জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানকে ছাড়া ক্যাম্পে যোগ দিয়েছেন বাকিরা।

এই ক্যাম্পকে আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক ও ঘরোয়া সূচির আগে ক্রিকেটারদের ফিট করতে সাহায্য করবে বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, ‘খেলোয়াড়রা নিজেদের কাজটা নিজেরা বুঝে নিয়েছে। এখন সবাই জানে যে, নিজের কাজটা নিজেকেই করতে হবে। এক-দেড় মাস গ্যাপ থাকলেই আনফিট হয়ে যাবো, এটা সবাই জানে। এজন্য নিজেদের যত্ন নেওয়া শেখা, নিজেদের ফিটনেস ধরে রাখা, এমন কিছুর জন্য এটা দারুণ সুযোগ।’

হেডকোচ চন্ডিকা হাথুরু সিংহে ছুটিতে, বোলিং কোচ চূড়ান্ত হয়নি এখনো। ট্রেইনার স্টাফরাও নেই, তবুও শুরু ন্যাশনাল ক্যাম্প। ক্যাপ্টেন এবং টিম অবশ্য মনোযোগ রাখছে নিজেদের কাজে।

বিদেশী কোচিং স্টাফ না থাকলেও তা প্রভাব ফেলবে না বলেও জানিয়েছে মাশরাফি বলেন, ‘আমিও আগেও বলেছি এখানে সিনিয়রদের অনেক কিছু করার আছে। আমি মনে তারা তরুণদের গাইডলাইন দেবে।’

টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড টিম আসার তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর- এখনও ৭০দিন বাকি। তবে শুধু ইংলিশদের নিয়ে হোম সিরিজই নয় আগামী ক’মাস আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বেশি ব্যাস্ত শিডিউল বাংলাদেশের।

Reneta

মাঠের পারফরম্যান্সের আগে অনেক বেশি জরুরি তাই ক্রিকেটারদের ‘ফিটনেস’। বিসিবিও তাই আগেভাগে শুরু করলো ক্রিকেটারদের তৈরি হওয়ার মিশন।

মিরপুরে টাইগাররা শুরু করলো ক্যাম্প আর সেদিনই কাউন্টি খেলতে ইংল্যান্ডে উড়াল দিলেন মুস্তাফিজ। সিপিএল খেলতে আগে থেকেই দেশের বাইরে সাকিব আল হাসান। তারা দু’জন ছাড়া ক্যাম্পে বাকি সবাই। পুরানো-নতুন মিলিয়ে বেশ বড়সড় ক্রিকেট ক্যাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় ক্যাম্প শুরুবাংলাদেশ ক্রিকেট-মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT