চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা: ৮ম দফায় প্রথম দিনে তদন্তকারী কর্মকর্তার জেরা অসমাপ্ত 

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০৯ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ৮ম দফায় প্রথম দিন মামলার তদন্ত কারী কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামের জেরা শেষ হয়নি।
আজ সোমবার বিকেল সোয়া পাঁচটায় তদন্ত কারী কর্মকর্তার জেরা অসমাপ্ত রেখে সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে জেরা শুরু হয়।
গত ১৭ নভেম্বর ৭ম দফার শেষ দিনও তদন্ত কারী কর্মকর্তা আদালতে জবানবন্দি দিয়ে তার স্বাক্ষ্যগ্রহণ ও জেরা অসমাপ্ত ছিল। আজ তার অসমাপ্ত জেরার মধ্য দিয়ে  আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয় বলে জানান মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।
এডভোকেট ফরিদ আলম জানান, এই মামলায় গুরুত্বপূর্ণ স্বাক্ষী হচ্ছে মামলার তদন্তকারী কর্মকর্তা। এটি একটি সেনসেটিভ এবং চাঞ্চল্যকর মামলা। আসামি পক্ষের আইনজীবীগণ তদন্ত কারী কর্মকর্তাকে ধীরে সুস্থে জেরা করছেন। তিনি জানান আজ সোমবার  মামলার মুল তদন্তকারি কর্মকর্তা এএসপি খাইরুল ইসলামকে বরখাস্ত পরিদর্শক লিয়াকতের আইনজীবী জেরা করেন। তার জেরা শেষ হলে বরখাস্ত ওসি প্রদীপের আইনজীবী এডভোকেট রানা দাশ গুপ্ত জেরা শুরু করেন। বিকেল পাঁচটার দিকে তার জেরা অসমাপ্ত রেখে আদালত মুলতবি ঘোষণা করেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেজর সিনহা হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদির দল ছাড়ার দুই সপ্তাহ পর মমতার দলে শ্রাবন্তী

পরবর্তী

এসব নির্দেশনা মানতে বাধ্য করতে হবে

পরবর্তী
করোনা

এসব নির্দেশনা মানতে বাধ্য করতে হবে

বেগম জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত ডাক্তারদের বক্তব্য বিএনপির শেখানো: তথ্যমন্ত্রী

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT