চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:০০ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যা মামলায় ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ঘটনার চার মাস ৭ দিন পর আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম।

রোববার সকাল ১০টা ২০ মিনিটে তিনি কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২৬ পৃষ্ঠার অভিযোগপত্রে মামলার নানা বিষয় তুলে ধরা হয়।

১৫ জন অভিযুক্তের মধ্যে ১৪ জন কারাগারে রয়েছে। বাকি একজন পুলিশের এসআই সাগর দেব পলাতক রয়েছে। অভিযুক্ত ওসি প্রদীপও কারাগারে রয়েছে। তদন্তকারী কর্মকর্তা মামলার স্বার্থে ৮৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

Banglabid

হত্যার জন্য ওসি প্রদীপকে দায়ী করে এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করা হয়।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

৫ আগস্ট সিনহা শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। পরদিন ওসি প্রদীপসহ অভিযুক্ত পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করে।

Reneta

এরপর মামলার তদন্ত র‌্যাবকে দেওয়া হয়। পরে এপিবিএনের তিন সদস্য ও পুলিশের মামলার সাক্ষী তিনজনকে আটক করে।

অভিযুক্ত ১৫ জনের মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওসি প্রদীপ কুমার দাশ ও তার দেহরক্ষী লিটন শর্মা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটিও গঠন করে। উক্ত তদন্ত কমিটি ৮ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। জমা দেওয়া প্রতিবেদনে তেরোটি সুপারিশমালা দেয় তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেজর সিনহাসিনহা হত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রথম সপ্তাহে ৭ কোটি আয় ‘টেনেট’র, প্রযোজকরা হতাশ

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ১৬৪ ধারায় দুই মাদ্রাসাশিক্ষকের জবানবন্দি

পরবর্তী

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ১৬৪ ধারায় দুই মাদ্রাসাশিক্ষকের জবানবন্দি

রোহিঙ্গা সংকটের পরও মিয়ানমারের সঙ্গে সংঘাতে যায়নি বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT