গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে সবচেয়ে বড় উৎসব, ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে সবাইকে ঘরে অবস্থান করতে হচ্ছে।
এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরে দেশের টিভি চ্যানেল ও অনলাইন প্লাটফর্মগুলো রেখেছে টানা কয়েক দিনব্যাপী ঈদ আয়োজন। তাদের মধ্যে অন্যতম সিডি চয়েস! জনপ্রিয় নির্মাতা ও অভিনেতাদের নাটক, দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের গান ও মিউজিক ভিডিওতে সাজিয়েছে ঈদের অনুষ্ঠানমালা।
ঈদে বিভিন্ন সময়ে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে দর্শক উপভোগ করতে পারবেন সাতটি নতুন নাটক।
স্বাক্ষী হাজির: পরিচালনায় দীপু হাজরা। অভিনয়ে আ.খ.ম হাসান, উর্মিলা, কচি খন্ডকার, মিলন ভট্ট।
বউ নিখোঁজ: পরিচালনায় দীপু হাজরা। অভিনয়ে: আ.খ.ম হাসান, তানিয়া বৃষ্টি, নেহা সাহরিয়া।
দহরম মহরম: পরিচালনায় সরদার রোকন। অভিনয়ে: মিশু সাব্বির, উর্মিলা, রিমি করিম, সিয়াম নাসির।
কালাচান ০০৭: পরিচালনায় মেহেদী হাসান জনি। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন।
বড় জামাই: জুয়েল হাসান। অভিনয়ে: আ. খ. ম. হাসান, নাদিয়া।
আনলিমিটেড প্যারা: পরিচালনায় মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক ফারহান, তাসনিয়া ফারিন ।
এক পাতিলের সংসার: পরিচালনায় শামীম জামান। অভিনয়ে: আ. খ. ম. হাসান, শামীম জামান, শিরীন আলম।








