চলচ্চিত্রের সহকারী পরিচালকদের সংগঠন সিনে ডিরেক্টরিয়াল এসোসিয়েটস অফ বাংলাদেশ (সিডাব) নির্বাচনে পূর্ণ পরিষদে জয়ী হয়েছে ফারুক-মনির পরিষদ। এটি পরিষদের টানা দ্বিতীয় বিজয়। নবনির্বাচিত পরিষদ ২০১৮-১৯ সাল দায়িত্ব পালন করবে।
রাত ১১টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিষদ। এসআই ফারুক সভাপতি ও কাজী মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ভোটার সংখ্যা ছিল ১৯৪ জন। এর মাঝে ১৮৯ জন ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন পরিচালক শাহ আলম কিরণ।
চ্যানেল আই অনলাইনকে এসআই ফারুক বলেন, ‘আমাদের বিগত সময়ের কাজের মূল্যায়ন ভোটাররা করেছেন। যে কাজ আমরা সহকারী পরিচালকদের স্বার্থ সংরক্ষণে করেছি তার ধারাবাহিকতা বজায় রাখব আমরা।








