চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনিতে ‘ধূমকেতু’ ব্যান্ডের জমকালো আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ২০, জুন ২০২১
বিনোদন
A A

অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশের স্থানীয় ব্যান্ড ‘ধূমকেতু’। দলটির আয়োজনে সদ্য সমাপ্ত হলো এক পুনর্মিলনী এবং সংগীতানুষ্ঠান। সিডনির শহরতলি চুলোরার লিবার্টি হিল ক্রিশ্চিয়ান সেন্টারে সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আয়োজকরা জানান, ধূমকেতুর মুগ্ধকর পরিবেশনায় যেখানে ছিল উপচে পড়া দর্শক যা অনুষ্ঠানের আয়োজকদের বিস্মিত করেছে। ব্যান্ড ম্যানেজার জুনায়েদ জানিয়েছেন, ‘দর্শকদের কাছে এতো ভালো সাড়া পাবেন আশা করেননি।

তার কথা, এমনিতেই কোভিডের কারণে অনুষ্ঠানটি নিয়ে আমরা অনেক দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ছিলাম। পরবর্তীতে দর্শকদের স্বতঃস্ফূর্ত টিকিট ক্রয়ের মাত্রা দেখে উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় ব্যান্ডের সব সদস্যের। আশা করছি, এই বছরের শেষে আরো বড়ো পরিসরে এই ধরণের আরো একটি অনুষ্ঠানের আয়োজন করবো।’

এ ধরণের আয়োজন সিডনিতে এই প্রথম যে টিকিট ক্রয়ের মাধ্যমে শুধুমাত্র একটি স্থানীয় দেশি ব্যান্ড গোটা অনুষ্ঠানজুড়ে এককভাবে সংগীত পরিবেশনা করেছে।

ধূমকেতু ব্যান্ডের সদস্যরা জানান, ‘স্থানীয় উদ্যোক্তারা সচরাচর বাংলাদেশ থেকে গুণী শিল্পীদের আমন্ত্রণ করে নিয়ে আসেন এই ধরণের পাবলিক টিকিটিং ইভেন্টে। লোকাল ব্যান্ড হিসেবে তাই এই আয়োজন আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু দর্শক গ্রহণযোগ্যতা আর প্রশংসার মাত্রা দেখে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

আরও জানান, এমনকি একটা পর্যায়ে এসে আমাদের টিকিট ওয়েবসাইট বন্ধ করে দিতে হয়েছে শুধুমাত্র স্থান সংকুলানের আশংকায়। তবে তারা আশা করছেন শিগগির সবার মনের আশা পূরণ করে গান শুনিয়ে যাবেন।

Reneta

কেয়া এবং রাজের অনবদ্য উপস্থাপনায় শুরু থেকেই অনুষ্ঠানটি প্রাণ পেতে থাকে। ফটোসেশন এবং বাচ্চাদের ফ্যাশন শোয়ের পরে শুরু হয় সংগীতানুষ্ঠান। প্রথমে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শকরা বিমোহিত হয়। এরপর মঞ্চে আসে ধূমকেতু।

একের পর এক জনপ্রিয় সব গান পরিবেশনার মাধ্যমে তারা দর্শকদের নিয়ে যান সুরের মূর্ছনায়। পুরো অনুষ্ঠান জুড়েই উপস্থিত দর্শক স্বতঃস্ফূর্ত ভাবে ব্যান্ডের গানের সাথে কণ্ঠ মেলান। অনুষ্ঠান শেষে যখন ক্লান্ত-শ্রান্ত দর্শক বাড়ি ফেরে, তখন সেখানে মধ্যরাত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিডনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আইএসপিআর

নৌবাহিনীর যৌথ অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, আটক ১

এপ্রিল ২৫, ২০২৬

শহীদ জিয়ার শুরু করা খাল, ৫০ বছর পর পুনঃখননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

৩০ শিশুকে বাঁচাতে গোখরা সাপের সঙ্গে লড়াই, প্রাণ দিল সাহসী কুকুর ‘কালী’

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জনতা পার্টি বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ‘বৈশাখী আড্ডা’

এপ্রিল ২৫, ২০২৬

মারা গেছেন বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসগর

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT