চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিট পাননি নিপুণ-সালওয়া, সিঁড়িতে বসেই দেখলেন নিজেদের সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

‘বীরত্ব’র হাউজফুল শোতে দুই পাশে সারি সারি সিটে বসে আছেন দর্শক! সবার দৃষ্টি পর্দায়। দুপাশের সারিবদ্ধ সিটের মাঝ দিয়ে কার্পেটে মোড়ানো সিঁড়িতে বসে আছেন চিত্রনায়িকা নিপুণ ও সালওয়া।

দর্শকদের মতো তাদের দৃষ্টিও রুপালি পর্দায়। হলভর্তি দর্শক তখনও বুঝে উঠতে পারেনি যে সিট না পেয়ে সিঁড়িতে বসেই সিনেমা দেখছেন নিপুণ-সালওয়া।

শুক্রবার মুক্তি পাওয়া ‘বীরত্ব’ সিনেমার সন্ধ্যার শো চলাকালীন সরেজমিনে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় এই দৃশ্য দেখা যায়। প্রথমদিনেই দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগের জন্য এসেছিল ‘বীরত্ব’ টিম।

বিকেলেই তারা গিয়েছিলেন যমুনা ব্লকবাস্টারে। সেখান থেকে ছুটে যান পুরান ঢাকার চিত্রামহল হলে। ৭টায় আসেন স্টার সিনেপ্লেক্সে। কিন্তু শো হাউজফুল থাকায় টিকেট পাননি নিপুণ-সালওয়া।

তবে ফিরে যাননি। দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগের জন্য সিঁড়িতেই বসে পড়েন। হলভর্তি দর্শকদের সাথে সিনেমা দেখতে দেখতে বারবার আবেগঘন হয়ে পড়ছিলেন তারা।

সিনেমা শেষে নিপুণ চ্যানেল আই অনলাইনকে বলেন, ক্যারিয়ারের শুরুতে রিক্সওয়ালার প্রেম মুক্তির দিনে সিট না পেয়ে দাঁড়িয়ে সিনেমা দেখেছিলাম। বহুবছর পর হলে এসে সিট না পেয়ে সিঁড়িতে বসতে হলো। দর্শকদের প্রতিক্রিয়া পেয়ে কান্না চলে আসে।

Reneta

সালওয়া বলেন, চিত্রামহল থেকে এসে দেখি সিনেপ্লেক্সে কোনো সিট ফাঁকা নেই। পরে নিপুণ আপুর পাশে বসেই সিনেমা দেখি। প্রথমবার স্ক্রিনে নিজেকে দেখে অনেক স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম। দর্শকদের এই প্রশংসা আমাকে ইমোশনাল করেছে।

সাইদুল ইসলাম রানার পরিচালনায় শুক্রবার দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পায় বীরত্ব। এই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষিক্ত হলেন সালওয়া। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ইমন, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, মুনতাহা এমিলিয়া প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহসান হাবিব নাসিমইন্তেখাব দিনারইমনমুনতাহা এমিলিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT