রাজনীতি

সিটি নির্বাচন: বরিশালে প্রচারণায় কোন বিষয় গুরুত্ব পাচ্ছে?

সিটি নির্বাচন: বরিশালে প্রচারণায় কোন বিষয় গুরুত্ব পাচ্ছে?

শেষ দিকের প্রচারে ব্যস্ত সময় পার করছেন বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীরা। আর জীবনের শেষ নির্বাচনী দায়িত্ব বির্তকমুক্তভাবে পালন করার প্রত্যয় জানিয়েছেন রিটার্নিং অফিসার। প্রশাসনও বলছে, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।

অন্য দুই সিটির মতো বরিশালও এখন ভোটের নগর। ৩০শে জুলাইয়ের সিটি নির্বাচনকে ঘিরে শহরজুড়ে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সাত মেয়র প্রার্থী।

প্রধান দু’ দলের প্রার্থীসহ সব প্রার্থীর একই সুর-  উন্নত বরিশাল এবং সুষ্ঠু নির্বাচন। নির্বাচনকে শুধু সুষ্ঠু নয় একইসঙ্গে বির্তকমুক্ত রাখতে কোনো কমতি রাখতে চাইছে না প্রশাসন।

বরিশাল সিটি’র গত নির্বাচনেও রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন মুজিবুর রহমান। বলছেন, এটিই তার চাকরি জীবনের শেষ দায়িত্ব, তাই কোনো আপোষ নয়।

নির্বাচন উপলক্ষে ২৭ তারিখ মাঝরাত থেকে নির্বাচনী কাজে আসা কোনো বহিরাগতকে শহরে না থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বিষয়:বরিশাল বরিশাল সিটি নির্বাচন সিটি নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…