চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচন নিয়ে বিএনপির গৎবাঁধা উদ্দেশ্য স্পষ্ট: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির মূল উদ্দেশ্য কী সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। 

তিনি বলেছেন: সিটি নির্বাচনে বিএনপির মূল উদ্দেশ্য কী সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, আমাদের সাফল্য সেখানেই আমার মাঠে নামতে পেরেছি। নির্বাচনে জয় লাভ করা তাদের কতটুকু উদ্দেশ্য? নির্বাচন নিয়ে বিএনপি নানা অভিযোগ উপস্থাপন করবে, এগুলো গৎবাধা অভিযোগ। সব সময় তারা এটা করে আসছে। নির্বাচন চলাকালীন নানা অভিযোগ করবে, বিকেল বেলা করবে, সন্ধ্যা বেলাও করবে।

শনিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন: প্রথম থেকেই বিএনপির প্রচেষ্টা ছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। নানা ধরনের অভিযোগ নির্বাচনী প্রচারণার সময় তারা উপস্থাপন করেছিলো। আজকেও সকাল বেলা থেকে সেটা উপস্থাপন করছে। তারা দুপুর বেলা কী বলবে সেটা ঠিক করে রেখেছে। বিকেল বেলা কী বলবে সেটা ঠিক করে রেখেছে। এবং নির্বাচনের ফলাফল যে রকমের হয় সে রকমের জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন: ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখনও পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে এটা সত্যি। তবে সার্বিক বিবেচনায় ঢাকা শহর একটি পৃথিবীর বড় শহর। ৫৪ লক্ষ ভোটার। এই শহরে নির্বাচনী আমেজ ছিলো প্রচারণার সময়। এখনও পর্যন্ত মানুষ যে উৎসাহ উদ্দীনা নিয়ে ভোটারধিকার প্রয়োগ করছে। আমি মনে করি অতীতের যে কোনো সময়ের তুলনা নির্বাচনী পরিবেশ ভালো। আমরা যদি কোলকাতা সিটি কর্পোরেশনের নির্বাচনের দিকে তাকাই এবং ভারতের অন্যান্য স্থানীয় স্থানীয় নির্বাচনের দিকে তাকাই সেই বিচারে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনেক সুন্দর পরিবেশ হচ্ছে।

নির্বাচনী দায়িত্ব পালনকালে সাংবাদিক আহত হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন: কোনো সাংবাদিক আহত হওয়া অনভিপ্রেত দু:খজনক। সেটি কেন হয়েছে, কিভাবে হয়েছে নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। কোনো সাংবাদিক নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে আহত হওয়া বা বাধাগ্রস্ত হওয়া কোনোভাবে সমীচিন নয়, আমরা সেটা সমর্থন করি না।

Reneta

ভোটার উপস্থিতি কমের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন: শীতের সকাল ৮ টা অনেক সকাল। আর একই সাথে শনিবার বন্ধের দিন। বন্ধের দিনে মানুষের মাঝে একটা বন্ধের আমেজে থাকে। সেই পরিস্থিতিতে ভোটার উপস্থিতি কম ছিলো। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত বেড়েছে। এখনও ভোটের সময় বাকি রয়েছে, আমি সবাইকে অনুরোধ জানাবো যে যেখানে ইচ্ছা সেখানেই ভোট দিবে। তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন।

ইভিএম নিজেই পোলিং এজেন্ট হিসেবে কাজ করে। সেখানে আমাদের কর্মী যতই থাক না কেন, কারো পক্ষে ইভিএম মেশিনে ফিংগার প্রিন্ট না মিললে অন্যের ভোট দেয়া সম্ভব নয়। আর বিএনপির কর্মী অনুপস্থিত সাংগঠনিক দুর্বলতা বলেও জানান হাছান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তথ্যমন্ত্রী হাছান মাহমুদমির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্রগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে ক্লাস ও পরীক্ষা স্থগিত

এপ্রিল ২২, ২০২৬

মেহেরপুর ব্লাস্ট প্রতিরোধী বারি ৩২ ও ৩৩ জাতের গমবীজে কৃষকের সাফল্য

এপ্রিল ২২, ২০২৬

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব

এপ্রিল ২২, ২০২৬

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT