রাজনীতি

সিটি নির্বাচনে জয় নিশ্চিত করতে যেসব পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ

সিটি নির্বাচনে জয় নিশ্চিত করতে যেসব পদক্ষেপ নিচ্ছে আওয়ামী লীগ

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে জয় নিশ্চিত করতে কঠোর হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কোন্দল নিরসনে এরইমধ্যে স্থানীয় বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কাজ করা নেতাদের তথ্য চেয়েছে হাইকমান্ড, নির্দেশ রয়েছে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার।

গেল বছর রংপুর ও কুমিল্লা সিটিতে পরাজয়। জাতীয় নির্বাচনের আগে আরও পাঁচ সিটিতে পরীক্ষা। তাই দলের শৃংখলা বজায়ে সতর্ক আওয়ামী লীগ। খতিয়ে দেখছে অতীতের দুর্বলতাগুলো।

সব সিটিতে জয় নিশ্চিতে ক্ষমতাসীনরা বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রার্থী বাছাইয়ে। প্রত্যাশা উন্নয়ন বিবেচনায় জনগণের রায় থাকবে নৌকায়।

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ১৭ জন মনোনয়নপ্রত্যাশী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গাজীপুরে ১০ জন ও খুলনায় ৭ জন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

জাতীয় নির্বাচনে সিটির ফলাফল প্রভাব ফেলতে পারে বিবেচনায় জয়ের বিকল্প ভাবছে না আওয়ামী লীগ।

আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

বিষয়:আওয়ামী লীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…