চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুর পৌঁছেছেন কিম জং উন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ১০, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
সিঙ্গাপুরে কিম-ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ১২ জুনের ঐতিহাসিক বৈঠক উপলক্ষে দু’দিন আগেই সিঙ্গাপুর পৌঁছেছেন নর্থ কোরীয় নেতা কিম জং উন।

স্থানীয় সময় রোববার দুপুর পৌনে ৩টার দিকে তিনি সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দরে তিনি পৌঁছান বলে জানিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম স্ট্রেইটস টাইমস।

কিম আসলে ব্যক্তিগত উড়োজাহাজে সিঙ্গাপুরে গেছেন নাকি এয়ার চায়নার একটি ফ্লাইটে, তা নিয়ে এর আগে রহস্য তৈরি হয়েছিল।

সিএনএন জানায়, এয়ার চায়না ৭৪৭ নামের একটি জাম্বো জেট উড়োজাহাজ চ্যাঙ্গিতে অবতরণ করার কিছুক্ষণ পরই বিমানবন্দর থেকে একটি রাষ্ট্রীয় গাড়িবহর বেরিয়ে যেতে দেখা যায়।

আর তার অল্প সময় পরই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান তার টুইটার পেজে কিমকে স্বাগত জানানোর ছবি পোস্ট করেন।

Welcomed Chairman Kim Jong Un, who has just arrived in Singapore. pic.twitter.com/ZLK4ouIejx

— Vivian Balakrishnan (@VivianBala) June 10, 2018

Reneta

এর আগে সাউথ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছিল, রোববার সকালে ব্যক্তিগত উড়োজাহাজে করে পিয়ংইয়াং ত্যাগ করেন কিম জং উন।

অন্যদিকে নিশ্চিত করে না বললেও এরপর এবিসি, স্ট্রেইটস টাইমসসহ কয়েকটি গণমাধ্যম জানায়, রোববার কিমের ব্যক্তিগত ইলিউশিন-৬২এম জেট পিয়ংইয়াং ছেড়ে যাবার একটু পরই এয়ার চায়না ৭৪৭ বোয়িং পিয়ংইয়াং থেকে রওনা করে।

কিমের সোভিয়েত আমলের ব্যক্তিগত উড়োজাহাজ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে সকাল বেলা কিছু সময়ের জন্য দেখা গেলেও চীনের আকাশসীমায় পৌঁছানোর পর সেটি গায়েব হয়ে যায়।

It looks likely but not confirmed that #KimJongUn is aboard CA61 – Air China Boeing 747. It has just taken off from Beijing headed south with no official destination. Same plane flew from BJ to Pyongyang and back again this morning. #SingaporeSummit pic.twitter.com/fuxYRUwqLw

— Bill Birtles (@billbirtles) June 10, 2018

অন্যদিকে প্রাথমিকভাবে এয়ার চায়নার প্লেনটির গন্তব্য বেইজিং হলেও এর ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, বেইজিংয়ে অবতরণ করার বদলে প্লেনটি তার ফ্লাইট নাম্বার বদলে সিঙ্গাপুরের দিকে যেতে থাকে।

রোববারই কোনো এক সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শিয়েন লুংয়ের সঙ্গে দেখা করবেন কিম।

ডোনাল্ড ট্রাম্প কানাডায় জি-সেভেন সম্মেলন শেষে ইতোমধ্যে সিঙ্গাপুরের পথে রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটায় সিঙ্গাপুরের পায়া লেবার এয়ারবেসে অবতরণ করবে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়াফোর্স ওয়ান।

সিঙ্গাপুরের পথে কিম-ট্রাম্প

১২ জুন বৈঠকটি হবে নর্থ কোরীয় কোনো নেতার সঙ্গে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট: কতটা গুরুতর, এখন কেমন আছেন?

আগস্ট ৭, ২০২৬

শিশু সুরক্ষা মামলায় মেটাকে আরও ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

আগস্ট ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন উদ্যোগ

আগস্ট ৭, ২০২৬

হাসপাতালে মিঠুন চক্রবর্তী, ছুটে গেলেন শুভেন্দু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT