সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আজ। তবে মাঠে নামার আগে ‘সমন্বয়হীন’ এক অবস্থায় বাংলাদেশ দল।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ছিলেন না হেডকোচ লোডভিক ডি ক্রুইফ। অনুশীলনে ‘নিষিদ্ধ’ ছিলো গণমাধ্যমের প্রবেশ। খুব অল্প কথায় প্রেস কনফারেন্স শেষ করেন অ্যাসিসটেন্ট কোচ সাইফুল বারী টিটো এবং ক্যাপ্টেন মামুনুল।
ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই গণমাধ্যমকে এড়িয়ে আজকের ম্যাচের জন্য প্রস্তুতি টিম বাংলাদেশের। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুর জানিয়েছে, নিজেদের ফেবারিটই ভাবে তারা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে অতিথি দল। আজ বিকেল ৪টায় এ মাঠেই শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ফ্রেন্ডলি ম্যাচ।






