চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেটের প্যাকেটে ৩০ ভরি স্বর্ণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ন ২২, জুন ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ ভরি স্বর্ণসহ মো. সুইম খান নামে কাতার এয়ারওয়েজের এক ট্রাফিক অ্যাসিস্ট্যান্টকে আটক করেছে কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম।

সিগারেটের প্যাকেটের মধ্য থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩০ ভরি স্বর্ণ ওই ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা।

শনিবার ভোরে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৪টার দিকে প্রিভেন্টিভ টিম বোর্ডিং ব্রিজ এলাকায় টহলকালীন বিমানবন্দরে কর্মরত এক কর্মীকে স্বর্ণসহ আটক করে। আইডি কার্ড চেক করে দেখা যায় তিনি কাতার এয়ারলাইন্সের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। তার কাছ থেকে বিমানবন্দরের ডিউটি পাস উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সুইম খান জানিয়েছেন, সৌদি এয়ারলাইন্সে আসা এক যাত্রীর কাছ থেকে নেওয়া এই স্বর্ণ চোরাচালানকারীদের কাছে হস্তান্তরের কথা ছিল। সিগারেটের প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ১৮ লাখ টাকা। বিমানবন্দরের দ্বিতীয় তলায় স্বর্ণ গ্রহণের পরে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।

অথেলো চৌধুরী বলেন, বিমানবন্দরে দায়িত্ব পালনকালে চোরাচালানে জড়িত থাকায় দ্য কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪ অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় সোপর্দ করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার এয়ারওয়েজকাস্টম হাউস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT