চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগন্যাল ত্রুটির কারণে টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত

সোহেল তালুকদারসোহেল তালুকদার
১২:১৩ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের পাথাইলকান্দী বাজার এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। গত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগিসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে লাইনচ্যুতির কারণ হিসাবে সিগন্যাল ব্যবস্থাপনার ঘাফিলাতিকেই দায়ী করছেন পরিদর্শনে আসা রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আলম।

প্রায় নয় ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনটির উদ্ধার কাজ শেষ হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ‍বৃহস্পতিবার দুপুর সোয়া বারটার দিকে ইঞ্জিনসহ ৪টি লাইনচ্যুত বগি উদ্ধার করে সরিয়ে নিলেই  এ ট্রেন চলাচল শুরু হয়।

মহাব্যবস্থাপক খায়রুল আলম আরো জানান, এই রেললাইনটি দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ দুই ধরণের ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মিটারগেজ হলেও ওই সময় তার চলাচলের জন্য ব্রডগ্রেজ লাইনে চালু ছিল। এ কারণে ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী এলাকার কাটা পয়েন্টে এসে ট্রেনটি লাইনচ্যুত হয়।

সঠিক কারণ জানতে ৪ সদস্যের একাট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 এদিকে দুর্ঘটনার পর রাত সাড়ে তিনটার পর থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে ঢাকাগামী দু’টি ট্রেন এবং বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের বিভিন্ন স্টেশনে উত্তরবঙ্গগামী অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ার খবর পাওয়া পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইলট্রেনের বগি লাইনচ্যুত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT