চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিএনএনের তিন সাংবাদিকের চাকরি যাওয়ায় টুইটারে ট্রাম্পের উল্লাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ২৮, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

রাশিয়া নিয়ে প্রকাশিত সংবাদের সঙ্গে জড়িত সিএনএনের তিন সাংবাদিকের চাকরি যাওয়ার ঘটনায় উল্লসিত হয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘রাশিয়া’ ইস্যুতে প্রকাশ করা সিএনএনের যাবতীয় সংবাদসমূহ প্রত্যাহার করার ‍আহ্বান জানিয়েছেন তিনি।

গত সোমবার সিএনএন কর্তৃপক্ষ তাদের চাকরি থেকে অব্যহতির পত্র গ্রহণ করে। এরপরদিন মঙ্গলবার এই ঘটনার প্রতিক্রিয়া টুইট করেন ট্রাম্প।

টুইটে ট্রাম্প লিখেন, ‘ওয়াও, সিএনএনকে এখন তাদের রাশিয়া নিয়ে করা বড় প্রতিবেদন প্রত্যাহার করে নিতে হবে’, তিনজন কর্মীকে জোড় করে চাকরিচ্যুত করা হয়েছে। এই বিষয় নিয়ে প্রকাশিত তাদের অন্য মনগড়া সংবাদগুলোর বিষযে কি সিদ্ধান্ত নেয়া হবে? ফেক নিউজ!’

ক্লিকবাইটার এন্ড ফেকনিউজ ডিবানকার নামের একটি একাউন্টের টুইটের জবাব দেন ট্রাম্প। ওই টুইটে দেয়া ছবিতে দেখা যায় সিএনএনকে লেখা হয়েছে এফএনএন বা ফেইক নিউজ নেটওয়ার্ক।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রাশিয়ার একটি বিনিয়োগ তহবিলের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সহযোগী অ্যান্থনি স্কারামুচির সম্পর্ক নিয়ে তদন্ত করছে মার্কিন কংগ্রেস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই খবর। নির্বাচনে জয় লাভের পর ট্রাম্প কয়েকটি গণমাধ্যমকে ‘ফেক নিউজ’ হিসেবে আখ্যায়িত করে।পরে সিএনএন কর্তৃপক্ষ নিজেদের করা এক প্রতিবেদনে দেখতে পান যে, প্রতিবেদনটি প্রকাশের আগে বিষয়টি নিয়ে ভালোভাবে যাচাইবাছাই করা হয়নি।

তবে পদত্যাগকরা সংবাদিকরা জানিয়েছেন, প্রতিবেদনটি ভুল নয়, তবে এটি প্রকাশের জন্য যথেষ্ট মূল্যায়িত ছিল না।

প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি  নিয়ে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করে সিএনএন। এতে তারা দেখতে পান যে একটিমাত্র সূত্রের ওপর ভিত্তি করে তৈরি করা প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট অন্য দিকগুলো যাচাইবাছাই করা হয়নি।

পরে ওয়েবসাইট থেকে ওই সংবাদটি সরিয়ে নেয় সিএনএন কর্তৃপক্ষ।

ট্যাগ: ট্রাম্পসিএনএন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাড়ির দরজা খুলে দেখা গেল মিসেস মোদি নেই!

পরবর্তী

শাহজালালে জরুরি অবতরণে বেঁচে গেলেন উড়োজাহাজের ১৩৬ যাত্রী

পরবর্তী

শাহজালালে জরুরি অবতরণে বেঁচে গেলেন উড়োজাহাজের ১৩৬ যাত্রী

চিকুনগুনিয়া প্রতিরোধ

ঈদ গেলেও চিকুনগুনিয়া থেকে গেছে, থাকতে পারে শীত না আসা পর্যন্ত

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT