অদ্ভুতুড়ে

বুনো সিংহীর চিতার বাচ্চা লালন-পালন

চিতার বাচ্চা

চিতার বাচ্চার সিংহীর স্তন্যপান করার বিরণ সেই দৃশ্য

চিতার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সিংহী, এমন বিরল দৃশ্য দেখলো বিশ্ব। তাঞ্জানিয়ার নগোরোনগোরো সংরক্ষিত বনে এই প্রথম দেখা গেলো চিতার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছে এক বুনো সিংহী।

সাধারণত শিকারকে কেন্দ্র করে সিংহ এবং চিতা প্রজাতির মধ্যে চরম শত্রুতা রয়েছে। চিতা ক্ষিপ্র শিকারী এবং সিংহ চিতার শিকার লুট করে নেয়।

রেডিও কলার যুক্ত সিংহী ‘নসিকিটক’ এর চিতার বাচ্চাকে বুনো পরিবেশে লালনের এমন দৃশ্য এই প্রথম বলে জানিয়েছেন প্যানথেরা সংস্থার প্রেসিডেন্ট লুক হান্টার।

ওই শাবকেরা চিতার বাচ্চার বয়সী সিংহীটিরও কয়েকটি বাচ্চা রয়েছে।

চিতার বাচ্চা
তাঞ্জানিয়ার সংরক্ষিত এই বনেই ঘটে বিরল সেই ঘটনা

 

সিংহীর স্তন্যপান করছে চিতার বাচ্চাটি
সিংহীর স্তন্যপান করছে চিতার বাচ্চাটি

 

চিতার বাচ্চা
চিতার বাচ্চার বয়সী সিংহীটিরও কয়েকটি বাচ্চা রয়েছে

 

চিতার বাচ্চা
বনটিতে সিংহ থাকলেও চিতার বাচ্চাটির কোন ক্ষতি করেনি
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…